ঢাকা ০৬:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ডাকাত আতঙ্কে পর্যটকশূন্য কিশোরগঞ্জের হাওর ভেঙে পড়েছে পর্যটন অর্থনীতি, বিপাকে হাজারো মানুষের জীবিকা শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস

নববর্ষে সব সরকারি হাসপাতালে উন্নত বাঙালি খাবার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৭:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ এপ্রিল ২০১৬
  • ৪৭২ বার

বাংলা নববর্ষ-১৪২৩ উদযাপন উপলক্ষে পহেলা বৈশাখে দেশের সব সরকারি হাসপাতালে উন্নতমানের ঐতিহ্যবাহী বাঙালি খাবার পরিবেশন করা হবে। নববর্ষ উদযাপন উপলক্ষে গত ৩০ মার্চ সংস্কৃতি মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয়ের সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের হাসপাতাল ৩ শাখার সিনিয়র সহকারী সচিব এস এম জাহাঙ্গীর হোসেন মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের পরিচালককে (হাসপাতাল ও ক্লিনিক) দেয়া এক চিঠিতে পহেলা বৈশাখের দিনে দেশের সব সরকারি হাসপাতালে উন্নতমানের ঐতিহ্যবাহী বাঙালি খাবার পরিবেশন করার আদেশ জারি করেন।

খোঁজ নিয়ে জানা গেছে, ইতোমধ্যেই রাজধানীসহ সারাদেশের হাসপাতালে ঐতিহ্যবাহী বাঙালি খাবার পরিবেশনের জন্য বিশেষ অর্থ বরাদ্দ করা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের রন্ধনশালার দায়িত্বপ্রাপ্ত ওয়ার্ড মাস্টার বেলাল হোসেন জাগো নিউজকে জানান, হাসপাতাল পরিচালকের নির্দেশে নববর্ষের প্রথমদিনে সাড়ে তিন সহস্রাধিক রোগীর জন্য উন্নতমানের খাবার রান্না করা হবে। দুপুরের খাবারের তালিকায় এ বছর ভুনা খিচুড়ি, রুই মাছ ভাজা, মুরগীর রেজালা, ডিম কারি ও রসগোল্লা থাকছে। অন্যান্য হাসপাতালেও কম বেশি একই ধরনের বাঙালি খাবার পরিবেশিত হবে বলে জানা গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ডাকাত আতঙ্কে পর্যটকশূন্য কিশোরগঞ্জের হাওর ভেঙে পড়েছে পর্যটন অর্থনীতি, বিপাকে হাজারো মানুষের জীবিকা

নববর্ষে সব সরকারি হাসপাতালে উন্নত বাঙালি খাবার

আপডেট টাইম : ১০:৪৭:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ এপ্রিল ২০১৬