ঢাকা ১২:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

ফুসফুসের ক্যান্সারের লক্ষণগুলো যেভাবে চিনবেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৪:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২ ফেব্রুয়ারী ২০২২
  • ২৪৮ বার

হাওর বার্তা ডেস্কঃ সুস্থতা সবার কাম্য। তারপরও নানাভাবে মানুষ অসুস্থ হয়ে থাকেন। কিছু রোগ খুব সহজেই সেরে যায়। আর কিছু রোগ ভয়ানক বিপদ ডেকে আনে। যেকোনো রোগের কিছু পূর্ব সঙ্কেত থাকে। বিশেষ করে তা যদি কোনো কঠিন রোগ হয়, তবে তো থাকেই। তবে তা চিনতে পারা হলো আসল বিষয়। রোগের সঙ্কেত যত তাড়াতাড়ি চেনা যাবে, ততই দ্রুত চিকিৎসকের সাহায্য চাওয়া যেতে পারে।

ক্যান্সারের মতো রোগের ক্ষেত্রে সঙ্কেত চেনা কিছুটা কঠিন। কারণ শরীরের কোন অংশে ক্যান্সার বাড়তে শুরু করেছে, তার উপর নির্ভর করে কোন উপসর্গ সবের আগে দেখা দেবে। মস্তিষ্কের ক্যান্সারের লক্ষণের সঙ্গে সব সময়ে মিল থাকে না ফুসফুসের ক্যান্সারের প্রাক উপসর্গের। কিন্তু ফুসফুসের ক্যান্সার বেশ দ্রুত ছড়িয়ে পড়তে পারে। ফলে তার পূর্ব লক্ষণগুলো চিনে নেয়া দরকার। কীভাবে চিনবেন ফুসফুসের ক্যান্সারের লক্ষণ? চলুন জেনে নেয়া যাক-

কাশি 

দীর্ঘদিন ধরে কাশি হয়েই যাচ্ছে? এমন অনেক সময়ে ঠান্ডা লেগে হয়। কিন্তু ফুসফুসের ক্যান্সারের ক্ষেত্রে কোনো কারণ ছাড়াই কাশি হতে দেখা যায়। প্রায় বছরভর লেগেই থাকে কাশির সমস্যা।

শ্বাসকষ্ট

শ্বাস নিতে কষ্ট হওয়ার সমস্যা বাড়ে ফুসফুসে ক্যান্সার বাড়তে থাকলে। কারণ, এই রোগের দাপটে বন্ধ হয়ে যেতে শুরু করে শ্বাস নেয়ার পথটিও।

গলা ভেঙে যাওয়া

অনেকের ক্ষেত্রেই দেখা যায় এই সমস্যা। ফুসফুসে ক্যান্সার বাড়তে থাকলে তার প্রভাব গিয়ে পড়ে নানা স্তরে। যার কারণে গলার স্বর বদলে যায়। সব সময়েই গলা ভাঙা থাকে।

গায়ে ব্যথা

যেকোনো ধরনের ক্যান্সারের ক্ষেত্রেই গায়ে ব্যথা একটি বড় সমস্যা হয়ে দাঁড়ায়। ফুসফুসের ক্যান্সারের ক্ষেত্রে বিশেষ করে বুক, পিঠ ও কাঁধের আশপাশে বেশি ব্যথা হতে থাকে।

ক্লান্তি

ক্যান্সারের অন্যতম উপসর্গ হল ক্লান্তি। কিন্তু ফুসফুসের ক্যান্সারের ক্ষেত্রে এই সমস্যা আরো বাড়ে। যেহেতু শ্বাস নিতে কষ্ট হয়, তাই শরীরে অক্সিজেনের মাত্রা কিছুটা নিচের দিকে চলে যাওয়ার আশঙ্কা থাকে। আর সে কারণেই ক্লান্তিও বাড়ে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

ফুসফুসের ক্যান্সারের লক্ষণগুলো যেভাবে চিনবেন

আপডেট টাইম : ১০:৪৪:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২ ফেব্রুয়ারী ২০২২