ঢাকা ১১:১৫ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের আশ্বাস দিয়ে ৬০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ জ্বালানি সংকট ১৭ বছরের উত্তরাধিকার সূত্রে পাওয়া: তিতুমীর মন্ত্রিসভায় সোমবার ফাইল উঠলে বৃহস্পতিবারই গেজেট ছয় মাসে দেশে কোনো গুম, বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটেনি : স্বরাষ্ট্রমন্ত্রী হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশের পর কওমি ছাত্রদের কর্মসূচি প্রত্যাহার বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর: প্রধানমন্ত্রী জনগণকে নিয়ে অপরাধ দমনের জন্য পুলিশ কর্মকর্তাদেরকে নির্দেশ আইজিপির জলের বুকে লাল শাপলার নকশিকাঁথা শাড়িকাণ্ডের আরেক মামলায় তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পুলিশ, নারাজি দেবেন বাদী

জেব্রার মৃত্যু: পরীক্ষার ফলাফল গেল দক্ষিণ আফ্রিকায়

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:২৫:৪৬ অপরাহ্ন, রবিবার, ৩০ জানুয়ারী ২০২২
  • ২৬৭ বার

হাওর বার্তা ডেস্কঃ গাজীপুরের শ্রীপুরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে জেব্রার মৃত্যুর কারণ উদ্ঘাটন, প্রযোজ্য ক্ষেত্রে দায়িত্বে অবহেলাকারীদের শনাক্তকরণ এবং করণীয় বিষয়ে মতামত দিতে গঠিত মন্ত্রণালয়ের তদন্ত কমিটি রোববার (৩০ জানুয়ারি) সাফারি পার্ক পরিদর্শন করছেন।

জেব্রাগুলোর এ ধরনের মৃত্যু প্রতিরোধে মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক সাফারি পার্ক কর্তৃপক্ষ দেশের বাইরে অভিজ্ঞ ডাক্তারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছেন।

বিশেষ করে যে দেশ থেকে প্রাণীগুলো আমদানি করা হয়েছিল, দক্ষিণ আফ্রিকার খামার মালিকের সঙ্গে কথা হয়েছে। রোগের বিস্তারিত লক্ষণ এবং পরীক্ষা-নিরীক্ষার ফলাফল ই-মেইলের মাধ্যমে দক্ষিণ আফ্রিকা পাঠানো হয়েছে।

রোববার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা দীপংকর বর এ তথ্য জানিয়েছেন।

জেব্রাগুলোর মৃত্যু প্রতিরোধে জরুরি চিকিৎসা প্রদান এবং এ ধরনের অসুস্থতার কারণ উদ্ঘাটনে এর আগে গঠিত মেডিক্যাল বোর্ডের সদস্যরা ২৫ ও ২৯ জানুয়ারি সাফারি পার্কে সভায় মিলিত হন। ২৫ জানুয়ারি বিশেষজ্ঞ টিমের দেওয়া ১০ দফা সুপারিশ অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করছে সাফারি পার্ক কর্তৃপক্ষ।

সাফারি পার্কে চলতি মাসে নয়টি জেব্রার মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটন এবং করণীয় বিষয়ে মতামত দিতে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। এর মধ্যেই শনিবার দু’টি জেব্রা অসুস্থ হয়ে পড়লে একটি মারা যায়। এনিয়ে এক মাসে মোট ১০টি জেব্রার মৃত্যু হলো।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

জেব্রার মৃত্যু: পরীক্ষার ফলাফল গেল দক্ষিণ আফ্রিকায়

আপডেট টাইম : ০৮:২৫:৪৬ অপরাহ্ন, রবিবার, ৩০ জানুয়ারী ২০২২