ঢাকা ০৪:১৬ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬২৩, নিখোঁজ ২৪৮২ অটোরিকশাচালক থেকে কোটিপতি, আ.লীগ পুনর্বাসনের কারিগর কে এই ফিরোজ জেনে নিন বিনাখরচে কিভাবে মালয়েশিয়ায় যাওয়া যাবে নেপালে শুটিংয়ে গিয়ে তাণ্ডবের মুখোমুখি অপু, অল্পের জন্য প্রাণে রক্ষা ৪২ কি.মি. যানজট: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আটকা শত শত গাড়ি ২৮ সেপ্টেম্বরের মধ্যে সব উপজেলায় আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ এনসিপির সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিয়েছেন আইরিন খান ১০১ মণের ‘বরকতি ড্যাগের’ খিচুড়ি, খেলেই নাকি রোগমুক্তি ও সন্তান লাভ

প্রথম ম্যাচেই উপেক্ষিত সাকিব

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২১:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১১ এপ্রিল ২০১৬
  • ৪৩৩ বার

আইপিএলে রোববার দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে ম্যাচে একাদশে রাখা হয়নি বাংলাদেশি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবকে। যে সাকিবে আস্থা খুঁজেছিল কলকাতা নাইট রাইডার্স, সেই সাকিবকেই বসে থাকতে হলো সাইড বেঞ্চে। অথচ কেকেআরের দুটি শিরোপা (২০১২ ও ২০১৪) জয়েই গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন সাকিব।

টানা ষষ্ঠবারের মতো কলকাতা নাইট রাইডার্সের জার্সি গায়ে খেলতে যাওয়া সাকিব আল হাসান ২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত আইপিএলের পাঁচটি আসরে ৩২টি ম্যাচ খেলে করেছেন ৩৮৩ রান। উইকেট নিয়েছেন ৩৮টি। আইপিএল নিয়ে বাংলাদেশি ক্রিকেটপ্রেমীদের উত্তেজনাও ছিল। কলকাতা নাইট রাইডার্সের রোববারের এই সিদ্ধান্তে হতাশ হয়েছেন বাংলাদেশি ক্রিকেটভক্তরা।

বাবার মৃত্যুর কারণে ক্যারিবিয়ান স্পিনার সুনীল নারাইন দলে না থাকায় সাকিবের খেলার সম্ভাবনা ছিল বেশি। তবে শেষ পর্যন্ত অন্যতম এই বিশ্বসেরা অলরাউন্ডারকে একাদশে রাখা হয়নি। আজ কেকেআরে বিদেশী কোটায় জায়গা পেয়েছেন- নিউজিল্যান্ডের কলিন মুনরো, ওয়েস্ট ইন্ডিজ তারকা আন্দ্রে রাসেল, অস্ট্রেলিয়ান পেসার জন হ্যাস্টিংস ও সাবেক অজি স্পিনার ব্র্যাড হগ। কলকাতা একাদশ গৌতম গম্ভীর, রবিন উথাপ্পা, মানিষ পান্ডে, কলিন মুনরো, সুরেকুমার যাদব, ইউসুফ পাঠান, আন্দ্রে রাসেল, পিযুস চাওলা, জস হ্যাস্টিংস, ব্রাড হগ ও উমেশ যাদব।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে

প্রথম ম্যাচেই উপেক্ষিত সাকিব

আপডেট টাইম : ১২:২১:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১১ এপ্রিল ২০১৬