ঢাকা ০৭:২২ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

নিবন্ধন না করলে সংযোগ চিরতরে বন্ধ: তারানা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৬:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১১ এপ্রিল ২০১৬
  • ৪৬৯ বার

আগামী ৩০ এপ্রিলের মধ্যে যারা বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন করতে পারবে না তিনবার সতর্ক বার্তা দিয়ে তাদের সিম চিরতরে বন্ধ করে দেয়া হবে। রোববার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম এ তথ্য জানিয়েছেন।

মোবাইল টেলিকম সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক আয়োজিত এ সংবাদ সম্মেলনে তারানা হালিম বলেন, ৩০ এপ্রিলের পর প্রথম দফায় দুই ঘণ্টা, দ্বিতীয় দফায় চার ঘণ্টা এবং তৃতীয় দফায় ছয় ঘণ্টা সিম সাময়িক বন্ধ করে সতর্ক বার্তা দেয়া হবে।

এর পরও যারা বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন করতে ব্যর্থ হবে তাদের সিম স্থায়ীভাবে বন্ধ করে দেয়া হবে বলে জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, গ্রাহকের আঙুলের ছাপ সংরক্ষণের কারিগরি সক্ষমতা প্রতিষ্ঠানগুলোর নেই। গ্রাহকের তথ্য খুচরা বিক্রেতাদের ডিভাইসে দেয়ার পর তা অভ্যন্তরীণ প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচন কমিশনের জাতীয় পরিচয়পত্র সার্ভারে চলে যায়।

বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনে যেসব খুচরা বিক্রেতা গ্রাহকদের কাছ থেকে অবৈধ অর্থ নিচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে টেলিকম সেবা প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিয়েছেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

নিবন্ধন না করলে সংযোগ চিরতরে বন্ধ: তারানা

আপডেট টাইম : ১২:১৬:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১১ এপ্রিল ২০১৬