ঢাকা ১১:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

সাদা অংশ নাকি কুসুমসহ ডিম খেলে মিলবে বেশি উপকার?

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৪২:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জানুয়ারী ২০২২
  • ২৫১ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রতিদিনই একাধিক ডিম খেয়ে থাকেন অনেকেই। বিশেষ করে যারা নিয়মিত শরীরচর্চা করেন, তারা ফিট থাকতে বেশ কয়েকটি ডিম একসঙ্গে খান। ডিম স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। তবে ডিম খাওয়া নিয়ে নানাজনের নানা মতভেদ আছে।

কারও মতে, ডিমের সাদা অংশ একাধিক খাওয়া গেলেও কুসুমসহ ডিম স্বাস্থ্যের জন্য হতে পারে ক্ষতির কারণ। এ বিষয়টি কতটুকু সত্য?

জানেন কি, ডিমে থাকে ভিটামিন ই, ভিটামিন ডি, আয়রন ও প্রোটিন। এ কারণে ডিমকে অনায়াসে ‘সুপার ফুড’বলা যায়।

ডিমের ভিটামিন বি ২ শরীরে কোষ বৃদ্ধি করতে সাহায্য করে। দৃষ্টিশক্তিও উন্নত করে। তবে স্বাস্থ্য সচেতন ডিম খেলেও বাদ দেন কুসুম।

 অনেকেরই ধারণা, কুসুম খেলে কোলেস্টেরল বাড়তে পারে। সেই সঙ্গে ওজনও বেড়ে যাওয়ার ঝুঁকিও আছে।

তবে বিশেষজ্ঞরা বলছেন, শুধু ডিমের সাদা অংশই নয়, কুসুমও শরীরের জন্য সমান উপকারী। কুসুমেও থাকে বিভিন্ন খাদ্যগুণ।

বিশেষজ্ঞদের মতে, ডিমের সাদা অংশের তুলনায় কুসুমে থাকে বেশি পরিমাণে ভিটামিন। ডিমে যে সাত প্রকার ভিটামিন আছে তার মধ্যে চারটি অর্থাৎ এ, কে, ই, ডি ভিটামিন শুধু ডিমের কুসুমেই থাকে।

পুষ্টিবিদদের মতে, কুসুম খাওয়ার চেয়ে বরং অন্যান্য স্যাচুরেটেড ফ্যাটজাতীয় খাবার খেলে কোলেস্টেরল বৃদ্ধি পাওয়ার ঝুঁকি বেশি।

পুরো ডিমে প্রোটিনের পরিমাণ থাকে ৩.৬ গ্রাম। তার মধ্যে ২.৬ গ্রামই থাকে ডিমের কুসুমে।
এ ছাড়াও ডিমের কুসুমে থাকে ৯০ শতাংশ ক্যালসিয়াম ও ৯৩ শতাংশ আয়রন। বয়সের কারণে চোখের বিভিন্ন সমস্যা থেকেও সুরক্ষিত রাখে ডিমের কুসুম।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

সাদা অংশ নাকি কুসুমসহ ডিম খেলে মিলবে বেশি উপকার?

আপডেট টাইম : ০৭:৪২:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জানুয়ারী ২০২২