ঢাকা ০৯:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

আমাকে প্রধান করলেও ভোট সুষ্ঠু হবে না: গয়েশ্বর

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:২২:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জানুয়ারী ২০২২
  • ২৩৫ বার

হাওর বার্তা ডেস্কঃ দেশে গণতন্ত্র চর্চা না হলে গণতান্ত্রিক বিশ্ব থেকে বাংলাদেশ এক ঘরে হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

মঙ্গলবার বিএনপি নেত্রী খালেদা জিয়াসহ করোনা আক্রান্ত দলের নেতাদের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় তিনি এ মন্তব্য করেন।

নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে কৃষক দলের উদ্যোগে অনুষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা প্রসঙ্গে গয়েশ্বর বলেন, বিশ্বের শক্তিশালী দেশ মার্কিন যুক্তরাষ্ট্র যাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে তারা কি রাষ্ট্রের জন্য অপরিহার্য? সরকার যদি তাদের অবসরে পাঠিয়ে দিত তাহলেও তো তারা (যুক্তরাষ্ট্র) মনে করত বাংলাদেশের সরকার বিষয়টি আমলে নিয়েছে।

‘কিন্তু বাংলাদেশ সরকার পাত্তা না দিয়ে যাদের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তাদের প্রেসিডেন্ট পুরষ্কারে ভূষিত করেছে। আশঙ্কার বিষয়, আমরা যেভাবে পাত্তা দিচ্ছি না সেটি বহির্বিশ্বের শক্তি ও রোষানলে একঘরে হয়ে যাব না তো? একা কোনো দেশ চলতে পারে না, একা চলা যায় না।’

বিএনপির রাজনীতির ধারাবাহিকতা বজায় আছে উল্লেখ করে গয়েশ্বর বলেন, জিয়াউর রহমান ছিলেন না, দল কীভাবে চালাতে হয় খালেদা জিয়া তা প্রমাণ করেছেন। গণতন্ত্রের লড়াইয়ে আপসহীন খালেদা জিয়া ‘মাদার অব ডেমোক্রেসি’ আখ্যা পেয়েছেন। খালেদা জিয়া বিছানায়, তারেক রহমান বিদেশ থেকে দল পরিচালনা করছেন। তিনিও গণতন্ত্রের জন্য লড়াই করছেন। গণতন্ত্র ও ভোটাধিকার লড়াইয়ে তারেক রহমান সফল হবেন এবং তিনি ‘সান অব ডেমোক্রেসি’ হিসেবে সবার কাছে পরিচিতি পাবেন।

বিএনপির এই নীতিনির্ধারক বলেন, নির্বাচন কমিশন নিয়ে কথা বলার দরকার নেই। আমাদের কথা হবে নিরপেক্ষ সরকারকে নিয়ে। এখানে নির্বাচন কমিশন কোনো ‘ফ্যাক্টর’ না। মূলত ৭০-৮০ জন সরকারি কর্মকর্তা নির্বাচন পরিচালনা করে। আমাদের কটাক্ষ করে বলা হয়, ‘মির্জা ফখরুলকে নির্বাচন কমিশন বানানো হবে’। এই সরকার ক্ষমতায় থাকলে মির্জা ফখরুল, মোশাররফ বা আমাকে প্রধান করলেও ভোট সুষ্ঠু হবে না।

কৃষক দলের সিনিয়র সহসভাপতি হেলালুজ্জামান তালুকদার লালুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের পরিচালনায় আরও বক্তব্য দেন- বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব, মোশারফ হোসেন এমপি প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

আমাকে প্রধান করলেও ভোট সুষ্ঠু হবে না: গয়েশ্বর

আপডেট টাইম : ০৭:২২:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জানুয়ারী ২০২২