ঢাকা ০১:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

অপমানের জবাব দিতে ১০ লাখ টাকা নিয়ে শোরুমে কৃষক

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫২:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ জানুয়ারী ২০২২
  • ২৯৮ বার

হাওর বার্তা ডেস্কঃ কেম্পেগৌড়া নামে এক সুপারি চাষি তার বন্ধুর সঙ্গে গাড়ি দেখতে এসেছিলেন ভারতের কর্নাটকের একটি মাহিন্দ্রা শোরুমে। কেম্পেগৌড়ার সাধারণ বেশভূষা দেখে প্রচণ্ড অপমান করেন বিক্রয়কর্মী। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

জানা গেছে, কেম্পেগৌড়া এদিন একটি মাহিন্দ্রা বোলেরো পিকআপ ভ্যান কেনার জন্য তার বন্ধুকে নিয়ে খোঁজখবর নিতে এসেছিলেন। শোরুমে ঢোকার মুখেই সেলসম্যান তাদের তাচ্ছিল্যের সঙ্গে কিছু অপমানজনক কথা বলে।

কেম্পেগৌড়ার অভিযোগ, গাড়ি সম্পর্কে জানতে চাইলে কটূক্তি করে বিক্রয়কর্মী বলেন, ‘পকেটে ১০ টাকা আছে? ১০ টাকার গাড়ি এখানে পাওয়া যায় না।’

এতে প্রচণ্ড অপমান বোধ করেন সুপারি চাষি কেম্পেগৌড়া। তিনি সেলসম্যানকে বলেন, ১০ টাকা নয় ১০ লাখ টাকার গাড়ি কেনার ক্ষমতা আছে তার।

পরে আধা ঘণ্টার মধ্যে নগদ ১০ লাখ টাকা নিয়ে ওই শোরুমে আবার আসেন কেম্পেগৌড়া। তবে সেলসম্যান তৎণক্ষণাৎ গাড়ি ডেলিভারি দিতে সক্ষম হননি।

এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন কেম্পেগৌড়া।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

অপমানের জবাব দিতে ১০ লাখ টাকা নিয়ে শোরুমে কৃষক

আপডেট টাইম : ১০:৫২:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ জানুয়ারী ২০২২