ঢাকা ০১:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

প্রতিদিন কাঁচা কলা খেলে কী হয়?

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৫৪:০৮ অপরাহ্ন, সোমবার, ২৪ জানুয়ারী ২০২২
  • ২৩৮ বার

হাওর বার্তা ডেস্কঃ সকালের নাস্তায় অনেকেই পাকা কলা খেয়ে থাকেন। তাছাড়া বিকেলের সহজ নাস্তা হিসেবেও অনেকেই পাকা পেঁপে বেছে নেন। ছোট বড় সবাই পাকা কলা খেতে ভালোবাসেন। তবে কলা কাঁচা এবং পাকা দুই ভাবেই খাওয়া যায়। কাঁচা কলা সবজি হিসেবে বেশ জনপ্রিয়। কাঁচা কলার পুষ্টিগুণও একাধিক।
অনেকেই কাঁচা কলা খেতে খুব একটা পছন্দ করেন না। তবে এর মধ্যে থাকা ভিটামিন, খনিজ এবং শর্করার উত্স শরীরের জন্য অত্যন্ত উপকারী। তাই অপছন্দের হলেও কাঁচা কলা খাওয়া জরুরি। নিয়মিত যদি পাতে একটি করে কাঁচা কলা থাকে, তবে ওজন নিয়ন্ত্রণে থাকার পাশাপাশি আপনি থাকবেন অনেক রকম রোগ-ব্যাধি থেকে দূরে। যেমন-

কিডনির সমস্যাতে কাঁচা কলা বিশেষ কাজে লাগে। সমীক্ষায় দেখা গিয়েছে, কাঁচা কলায় থাকা পটাশিয়াম এবং অন্যান্য দরকারি ভিটামিন কিডনির ক্রিয়াকে সুচারু ভাবে চালিয়ে নিয়ে যায়।

আরো পড়ুন: ওমিক্রন ও ঠান্ডা লাগার একটাই বড় যে পার্থক্য

কাঁচা কলা আপনার হার্টের স্বাস্থ্যের জন্য ভালো। এটি পটাশিয়ামের চমৎকার উৎস। পটাশিয়াম একটি অত্যাবশ্যক খনিজ, যা পেশীকে সঙ্কুচিত করতে এবং হৃৎপিণ্ডের স্পন্দনে সাহায্য করে। কাঁচা কলা রক্তচাপ নিয়ন্ত্রণেও সাহায্য করে।

কাঁচা কলা অন্ত্রের ব্যাক্টিরিয়া নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। এটিতে প্রতিরোধী স্টার্চ রয়েছে, এক ধরনের কার্বোহাইড্রেট যা পাচনতন্ত্রে অন্ত্র-বান্ধব জীবাণুগুলোর বৃদ্ধির জন্য খাদ্য হিসেবে কাজ করে। এটি শর্ট-চেন ফ্যাটি অ্যাসিড উৎপাদনও বাড়াতে পারে, যা হজমের জন্য গুরুত্বপূর্ণ। গবেষণায় দেখা গিয়েছে আলসারেটিভ কোলাইটিস এবং অ্যান্টিবায়োটিক-সম্পর্কিত ডায়রিয়ার চিকিত্সায় কাঁচা কলা খেতে পরামর্শ দেন অনেক চিকিৎসক।

কাঁচা কলার উচ্চ ফাইবার উপাদান কোলেস্টেরল ঠিক করতেও সাহায্য করে। ফাইবার সমৃদ্ধ হওয়ায় এটি আপনার রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখবে। কাঁচা এবং পাকা কলার মধ্যে প্রধান পার্থক্য হলো যে, সবুজ কলায় কার্বোহাইড্রেটগুলো প্রধানত স্টার্চের আকারে থাকে। কলা পাকার প্রক্রিয়ার সময়ে ধীরে ধীরে যা চিনিতে পরিণত হয়। সে কারণে বেশির ভাগ মানুষ পাকা কলা খেতে পছন্দ করেন। কিন্তু কাঁচা কলা ডায়াবেটিসের জন্য খুবই উপকারী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

প্রতিদিন কাঁচা কলা খেলে কী হয়?

আপডেট টাইম : ০৩:৫৪:০৮ অপরাহ্ন, সোমবার, ২৪ জানুয়ারী ২০২২