ঢাকা ০১:০০ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
দুর্নীতি-শর্টকাটে দ্রুত বড়লোক হওয়ার চেষ্টা নয়, আদর্শ আইনজীবী হতে হবে: আইনমন্ত্রী রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক

গাজীপুরে ‘আমার বাংলাদেশ’ ছবির মহরত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩৪:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১০ এপ্রিল ২০১৬
  • ৩৭৫ বার

শিশুতোষ চলচ্চিত্র ‘আমার বাংলাদেশ’ এর মহরত অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে গাজীপুর মহানগরীর হোতাপাড়ায় বয়স্ক পুর্নবাসন কেন্দ্রের সবুজ চত্বরে এ ছবির মহরত অনুষ্ঠিত হয়। জিয়া শিশু একাডেমির উদ্যোগে এ চলচ্চিত্রটি নির্মাণ করা হচ্ছে।

ছবিটির মহরত উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন জিয়া শিশু একাডেমির মহাপরিচালক এম হুমায়ুন কবির, ছায়াছবির পরিচালক সোনাহানুর রহমান সোহান, গীতিকার মুন্সি ওয়াদুদ, কাহিনীকার ছটকু আহমেদ, চিত্রনায়ক ওমর সানি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোখলেছুর রহমান, শিশু শিল্পী আয়েন্দা প্রমুখ।

শিশুতোষ চলচ্চিত্র ‘আমার বাংলাদেশ’ এর কাহিনীর বর্ণনা দিতে গিয়ে জিয়া শিশু একাডেমির মহাপরিচালক জানান, এটি গতানুগতিক ছায়াছবি নয়। এটা সম্পূর্ণ শিশুতোষ একটি ছায়াছবি। এতে পুরো বাংলাদেশের চিত্র তুলে ধরা হবে।

ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, আমাদের সংস্কৃতি, শিক্ষা, কৃষি, সাহিত্যসহ সমস্ত বিষয়টি এতে তুলে ধরা হবে। পুরো বাংলাদেশের উপর নির্মিত একটি ডকুমেন্টারি ছবি এটি। ছবিতে মূল চরিত্রে অভিনয় করছেন শর্মিলী আহমেদ, চিত্র নায়িকা মৌসুমী, চিত্র নায়ক ওমর সানি ও ফেরদৌস প্রমুখ।

Mohorot-P

কর্তৃপক্ষ জানায়, জিয়া শিশু একাডেমি বিশ্বের ২৭টি দেশে তাদের পরিবেশনা দেখিয়ে ব্যাপক সুনাম অর্জন করেছে। এক বছর ধরে টেলিভিশনে বিজ্ঞাপন প্রচার করে শিশু শিল্পীদের বাছাই করা হয়েছে। ‘যেখান প্রতিভা, সেখানেই আমরা’ এ স্লোগানকে ধারণ করে বাছাই করা দেশের প্রতিভাবান শিশুদের নিয়ে এ ‘আমার বাংলাদেশ’ চলচ্চিত্রটি নির্মাণ করা হচ্ছে। ছবিটিতে ছয়টি গান রয়েছে।

পরে শিশু শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

দুর্নীতি-শর্টকাটে দ্রুত বড়লোক হওয়ার চেষ্টা নয়, আদর্শ আইনজীবী হতে হবে: আইনমন্ত্রী

গাজীপুরে ‘আমার বাংলাদেশ’ ছবির মহরত

আপডেট টাইম : ১২:৩৪:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১০ এপ্রিল ২০১৬