ঢাকা ০১:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

শীতে ফ্লু থেকে বাঁচতে ভরসা রাখুন পাঁচ খাবারে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:১২:৫৭ অপরাহ্ন, শনিবার, ২২ জানুয়ারী ২০২২
  • ২১৬ বার

হাওর বার্তা ডেস্কঃ ঋতুবদল আমাদের শরীরের উপরও প্রভাব ফেলে। দেখা যায়, শীতকালে সর্দি-কাশিতে আক্রান্ত হওয়ার হার বেড়ে যায়। তাইতো বছরের অন্যান্য ঋতুর তুলনায় অনেকেই শীতকালের পূর্বাভাস পাওয়া মাত্রই আগাম সতর্কতা নিতে শুরু করেন। অনেকেই আবার সাধারণ ফ্লু ভেবে এসব অসুখকে অবহেলা করেন।

তবে এই কোভিড আবহে সর্দি-কাশি হলেই ঠান্ডা লাগা বলে এড়িয়ে গেলে চলবে না। তার জন্যে আগাম সতর্কতা অবলম্বন করতে হবে। ঠান্ডা লেগে জ্বর, সর্দি-কাশি থেকেও মুক্তি পেতে অনেকেই ভরসা রাখেন বিভিন্ন ওষুধের উপর। শীতকালে প্রাকৃতিক উপায়ে শরীর উষ্ণ রাখতে ও সুস্থ থাকতে ভরসা রাখতে পারেন পাঁচটি খাবারে। চলুন জেনে নেয়া যাক সেই খাবারগুলো কী কী-

ঘি

শীতকালের রুক্ষ ও শুষ্ক আবহাওয়ায় ভেতর থেকে নিজেকে আর্দ্র রাখতে খেতে পারেন ঘি। ভিটামিন এ, ই এবং বিউটরিক অ্যাসিড সমৃদ্ধ ঘি শরীরকে ভেতর থেকে উষ্ণ রাখত সাহায্য করে।

গুড়

মিষ্টি খাওয়ার প্রবণতাকে দক্ষ হাতে সামলায় গুড়। চিনির বিকল্প এবং অত্যন্ত স্বাস্থ্যকর একটি জিনিস গুড়। গুড় হজমে সহায়তা করে। গ্যাসের সমস্যা দূর করে। বিশেষ করে শীতকালে গুড় শরীরে শক্তি জোগায়। আয়রন এবং ভিটামিন সি সমৃদ্ধ গুড় বুকের শ্লেষ্মা ও শ্বাসকষ্টজনিত রোগেও জন্য সমানভাবে উপকারী। গলা ব্যথা বা গলা খুসখুসেও সহায়ক হতে পারে গুড়।

হলুদ

হলুদের মতো প্রতিরোধ শক্তি খুব কম জিনিসের মধ্যেই আছে। যেকোনো ক্ষত নিরাময়ে হলুদের ব্যবহার শতাব্দী প্রাচীন। শীতকালে ফ্লু জাতীয় রোগ থেকে বাঁচতে কাঁচা হলুদ একেবারে অব্যর্থ কাজ করে। শরীর সুস্থ ও ভেতর থেকে শক্তিশালী রাখতে সাহায্য করে।

অশ্বগন্ধা

শরীরে প্রয়োজনীয় শক্তির জোগান দেওয়ার জন্য অশ্বগন্ধা বেশ জনপ্রিয়। এটি সব বয়সের মানুষের মধ্যে প্রাণশক্তি বৃদ্ধি করে। চনমনে করে তোলে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি তা হলো শীতকালীন ফ্লু থেকে বাঁচতে অশ্বগন্ধা অত্যন্ত বিশ্বাস এবং ভরসাযোগ্য উপাদান।

জাফরান

অ্যান্টিঅক্সিড্যান্ট সমৃদ্ধ জাফরান হরমোনের ভারসাম্য বজায় রাখে। মেয়েদের ঋতুস্রাবের আগে নানা রকম উপসর্গও সামলায় জাফরান। সুস্থ গর্ভধারণেও সাহায্য করে জাফরান। এছাড়াও সুগন্ধি জাফরান মানসিক চাপ কমাতে ও মনকে চনমনে করে তুলতেও সমানভাবে কার্যকর।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

শীতে ফ্লু থেকে বাঁচতে ভরসা রাখুন পাঁচ খাবারে

আপডেট টাইম : ০৪:১২:৫৭ অপরাহ্ন, শনিবার, ২২ জানুয়ারী ২০২২