ঢাকা ০৪:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

যেসব শর্তে নিয়োগ পাচ্ছেন ৩৮ হাজার শিক্ষক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:২২:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জানুয়ারী ২০২২
  • ২৪৪ বার

হাওর বার্তা ডেস্কঃ পুলিশ ভেরিফিকেশন চলমান রেখেই ৩৮ হাজার শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সিদ্ধান্ত কার্যকর করতে ইতোমধ্যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন  কর্তৃপক্ষকে (এনটিআরসিএ) চিঠি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তবে, এ নিয়োগের ক্ষেত্রে কয়েকটি শর্ত দেওয়া হয়েছে বলে জানিয়েছেন এনটিআরসিএর সচিব মো. ওবাইদুর রহমান।

শর্তগুলো হলো—
নিয়োগের সুপারিশ পাওয়া কোনো শিক্ষকের ব্যাপারে ভেরিফিকেশনে কোনো আপত্তি উত্থাপিত হলে অবিলম্বে সুপারিশপত্র বাতিল বলে গণ্য হবে। সংশ্লিষ্ট প্রার্থীকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হবে।

প্রার্থীর পুলিশ ভেরিফিকেশনে বিরূপ মন্তব্য পাওয়া গেলে তা শিক্ষা মন্ত্রণালয়কে জানাবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ। ভেরিফিকেশনে যাদের বিষয়ে বিরূপ মন্তব্য পাওয়া যাবে, তাদেরকে অব্যাহতি দেওয়ার জন্য সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানকে জানাতে হবে।

এর আগে গতকাল সোমবার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (মাধ্যমিক-২) ফৌজিয়া জাফরীন বলেছেন, ‘কোনো ব্যক্তিকে নিয়োগের পর যদি তার বিরুদ্ধে পুলিশ ভেরিফিকেশনে আপত্তিকর কিছু আসে, তবে তাদের নিয়োগ বাতিল হবে। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে এনটিআরসিএকে নির্দেশনা দেওয়া হবে।’

জানা গেছে, ২০২১ সালের ৩০ মার্চ শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ১৫ জুলাই প্রাথমিক সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের তালিকা প্রকাশিত হয়। কিন্তু, গত ছয় মাসেও নিয়োগ সম্পন্ন হয়নি। বর্তমানে পুলিশ ভেরিফিকেশন চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

যেসব শর্তে নিয়োগ পাচ্ছেন ৩৮ হাজার শিক্ষক

আপডেট টাইম : ০৯:২২:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জানুয়ারী ২০২২