ঢাকা ০৪:২৬ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের আশ্বাস দিয়ে ৬০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ জ্বালানি সংকট ১৭ বছরের উত্তরাধিকার সূত্রে পাওয়া: তিতুমীর মন্ত্রিসভায় সোমবার ফাইল উঠলে বৃহস্পতিবারই গেজেট ছয় মাসে দেশে কোনো গুম, বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটেনি : স্বরাষ্ট্রমন্ত্রী হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশের পর কওমি ছাত্রদের কর্মসূচি প্রত্যাহার বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর: প্রধানমন্ত্রী জনগণকে নিয়ে অপরাধ দমনের জন্য পুলিশ কর্মকর্তাদেরকে নির্দেশ আইজিপির জলের বুকে লাল শাপলার নকশিকাঁথা শাড়িকাণ্ডের আরেক মামলায় তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পুলিশ, নারাজি দেবেন বাদী

নতুন প্রজন্মের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে হবে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৪:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ৯ এপ্রিল ২০১৬
  • ৩৫৯ বার

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ‘মুক্তিযোদ্ধারা দেশের শ্রেষ্ঠ সন্তান। যারা মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করার চেষ্টা করেছে, তাদের মুখোশ উম্মোচিত হয়েছে। তাই নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে।’

তিনি শুক্রবার ঝালকাঠির চাচৈর প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। বিদ্যালয়ের ম্যানেজেং কমিটির সভাপতি আবুল বাসারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগ সভাপতি সরদার মো. শাহ আলম, পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা, আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম জাহাঙ্গীর ও রেজাউল কবির।

এ সময় মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে শিল্পমন্ত্রী বলেন, ‘শুধু মুক্তিযোদ্ধার ভাতা নিয়ে সন্তুষ্ট থাকলে চলবে না। কিভাবে মুক্তিযুদ্ধ হয়েছিল তা নতুন প্রজন্মদের জানাতে হবে। জাতির জনক বঙ্গবন্ধুর অবদানের কথা নতুন প্রজন্মকে শিক্ষা দিতে হবে।’

এছাড়া বিকালে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু ঝালকাঠি সদর উপজেলা আওয়ামী লীগের নতুন কার্যালয় উদ্বোধন করেন এবং নব গঠিত সদর উপজেলা আওয়ামী লীগের পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

নতুন প্রজন্মের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে হবে

আপডেট টাইম : ১২:১৪:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ৯ এপ্রিল ২০১৬