ঢাকা ০৪:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

আন্দোলনে উত্তাল শাবি, এবার উপাচার্যের পদত্যাগ দাবি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:০৪:২৪ অপরাহ্ন, সোমবার, ১৭ জানুয়ারী ২০২২
  • ২৪৩ বার

হাওর বার্তা ডেস্কঃ পুলিশের লাঠিপেটা, রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনায় শিক্ষকসহ শতাধিক ছাত্রছাত্রী আহত হওয়ার প্রতিবাদে শিক্ষার্থীরা আজও বিক্ষোভ করছেন। তাদের আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস (শাবিপ্রবি)।

সোমবার সকাল থেকে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন। এবার উপাচার্যের পদত্যাগ দাবি করছেন তারা। এ সময় শিক্ষার্থীরা হল ছাড়বেন না বলে ঘোষণা দেন।

সকাল থেকেই ‘যেই ভিসি গ্রেনেড ছুড়ে, সেই ভিসির পদত্যাগ চাই; যেই ভিসি ছাত্র মারে, সেই ভিসি চাই না; যেই ভিসি গুলি ছুড়ে, সেই ভিসির পদত্যাগ চাই; শিক্ষার্থীর ওপর হামলা কেন, প্রশাসন জবাব চাই; সাস্টিয়ান সাস্টিয়ান এক হও এক হও, ক্যাম্পাস কারও বাপের না, হল আমরা ছাড়ব না’ ইত্যাদি স্লোগানে ক্যাম্পাস উত্তপ্ত হয়ে ওঠে।

আন্দোলনরত এক শিক্ষার্থী বলেন, আমাদের এক দফা এক দাবি— যেই ভিসি আমাদের ওপর হামলা চালাতে পারে, সেই উপাচার্যকে আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ে দেখতে চাই না। যতক্ষণ পর্যন্ত উপাচার্য পদত্যাগ না করবেন, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। আমাদের শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে আমরা আন্দোলন চালিয়ে যাবে।

তারা বলেন, হল ছেড়ে দেওয়ার যে ঘোষণা দেওয়া হয়েছে, আমরা তা প্রত্যাখ্যান করছি। আমরা আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত হল ত্যাগ করব না। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।

শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে জানতে প্রক্টর ড. আলমগীর কবীরের সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তা ব্যস্ত পাওয়া যায়।

এর আগে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ চলাকালে রোববার রাত ১১টার পর পুলিশ ক্যাম্পাস ত্যাগ করে। এর র শিক্ষার্থীরা ক্যাম্পাসে উপাচার্যের পদত্যাগ দাবিতে আন্দোলন শুরু করেন। এর পর সোমবার সকাল থেকেই শিক্ষার্থীরা একসঙ্গে হয়ে উপাচার্যের পদত্যাগ দাবিতে আন্দোলন শুরু করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

আন্দোলনে উত্তাল শাবি, এবার উপাচার্যের পদত্যাগ দাবি

আপডেট টাইম : ০২:০৪:২৪ অপরাহ্ন, সোমবার, ১৭ জানুয়ারী ২০২২