ঢাকা ১০:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

১০০ কেন্দ্রের ফল: নৌকা ৮২২২৬, হাতি ৪৯২৩১

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:২৮:১০ অপরাহ্ন, রবিবার, ১৬ জানুয়ারী ২০২২
  • ২৩০ বার

হাওর বার্তা ডেস্কঃ নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন চলছে গণনা। ১৯২ কেন্দ্রে ইভিএমে ভোট হয়েছে। এখন পর্যন্ত বেসরকারিভাবে ১০০টি কেন্দ্রের ফলাফল জানা গেছে। এর মধ্যে নৌকা প্রতীক নিয়ে সেলিনা হায়াৎ আইভী পেয়েছেন ৮২ হাজার ২২৬, আর হাতি মার্কার স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার পেয়েছেন ৪৯ হাজার ২৩১ ভোট।

এর আগে রোববার (১৬ জানুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হয়ে একটানা বিকেল চারটা পর্যন্ত চলে ভোটগ্রহণ। পুরো সিটির নির্বাচনই ইলেক্টনিক ভোটিং মেশিনে (ইভিএম) হয়েছে।

এছাড়া নারায়ণগঞ্জ বার একা‌ডে‌মি স্কুল এবং বি‌বি ম‌রিয়ম গার্লস স্কুল প‌রিদর্শন শে‌ষে স্বতন্ত্র মেয়রপ্রার্থী অ্যাড‌. তৈমূর আলম খন্দকার বলেন, ইভিএম পদ্ধ‌তির কার‌ণে ভোট প্রয়ো‌গে ভোটার‌দের দে‌রি হ‌চ্ছে। লোকজন ঘণ্টার পর ঘণ্টা লাইন ধ‌রে আছে। কোথাও কোথাও মে‌শি‌নে ত্রুটিও দেখা দি‌য়ে‌ছে।

আইভী ও তৈমুর আলম ছাড়া মেয়র পদে অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন বাংলাদেশ খেলাফত মজলিসের এ বি এম সিরাজুল মামুন (দেয়ালঘড়ি), ইসলামী আন্দোলন বাংলাদেশের মাছুম বিল্লাহ (হাতপাখা), বাংলাদেশ কল্যাণ পার্টির রাশেদ ফেরদৌস (হাতঘড়ি), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. জসিম উদ্দিন (বটগাছ) ও স্বতন্ত্র মেয়র প্রার্থী কামরুল ইসলাম (ঘোড়া)।

২০ লাখ বাসিন্দার সিটি করপোরেশনে ভোটার ৫ লাখ ১৭ হাজার ৩৬১ জন।  এরমধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৯ হাজার ৮৪৬ জন এবং নারী ভোটার ২ লাখ ৫৭ হাজার ৫১১ জন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

১০০ কেন্দ্রের ফল: নৌকা ৮২২২৬, হাতি ৪৯২৩১

আপডেট টাইম : ০৬:২৮:১০ অপরাহ্ন, রবিবার, ১৬ জানুয়ারী ২০২২