ঢাকা ০৮:৪০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমানের সতর্কবার্তা ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

পানামা পেপারস: কেলেঙ্কারি ঘটনা অস্বীকার পুতিনের

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৩:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ এপ্রিল ২০১৬
  • ৩৩০ বার

পানামা পেপারস কেলেঙ্কারির ঘটনায় জড়িত থাকার কখা অস্বীকার করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুতিন অভিযোগ করেছেন, বিরোধীরা রাশিয়াকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।

এ চেষ্টার অংশ হিসেবেই তারা পানামা পেপারস কেলেঙ্কারির ঘটনায় তাঁর ঘনিষ্ঠজনদের নাম প্রকাশ করেছে।

পানামা ভিত্তিক আইনি পরামর্শক প্রতিষ্ঠান মোসাক ফনসেকার গোপন নথি প্রকাশের পর এই প্রথম তিন মুখ খুললেন। খবর বিবিসির।

গত সোমবার ফনসেকার ১ কোটি ১৫ লাখ গোপন নথি ফাঁস হয়।এ ঘটনা বিশ্বজুড়ে আলোড়ন তোলে।

মোসাক ফনসেকার নথিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের নিকটাত্মীয়দের নাম আসে।

এ তালিকায় আরও আছে সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ বিন আবদুল রহমান আল সৌদ, মিসরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারকের এক ছেলে এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দুই ছেলে ও এক মেয়ের নাম।
রাজনৈতিক ক্ষমতাধর ব্যক্তিদের পাশাপাশি ফুটবল তারকা লিওনেল মেসি, ভারতের চলচ্চিত্র জগতের খ্যাতিমান অভিনেতা অমিতাভ বচ্চন ও তাঁর পুত্রবধূ অভিনেত্রী ঐশ্বরিয়া রাইয়ের নামও পাওয়া গেছে ওই নথিতে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমানের সতর্কবার্তা

পানামা পেপারস: কেলেঙ্কারি ঘটনা অস্বীকার পুতিনের

আপডেট টাইম : ১২:০৩:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ এপ্রিল ২০১৬