ঢাকা ০১:৫১ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬২৩, নিখোঁজ ২৪৮২ অটোরিকশাচালক থেকে কোটিপতি, আ.লীগ পুনর্বাসনের কারিগর কে এই ফিরোজ জেনে নিন বিনাখরচে কিভাবে মালয়েশিয়ায় যাওয়া যাবে নেপালে শুটিংয়ে গিয়ে তাণ্ডবের মুখোমুখি অপু, অল্পের জন্য প্রাণে রক্ষা ৪২ কি.মি. যানজট: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আটকা শত শত গাড়ি ২৮ সেপ্টেম্বরের মধ্যে সব উপজেলায় আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ এনসিপির সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিয়েছেন আইরিন খান ১০১ মণের ‘বরকতি ড্যাগের’ খিচুড়ি, খেলেই নাকি রোগমুক্তি ও সন্তান লাভ

বৈশাখে নতুন রূপে রন্টি দাশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ এপ্রিল ২০১৬
  • ৩৮৯ বার

বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় গায়িকা ক্লোজআপ ওয়ান তারকা রন্টি দাশ। ২০০৬ ক্লোজআপ ওয়ান সংগীত প্রতিযোগিতায় চতুর্থ স্থান অর্জন করে রন্টি। বর্তমানে বিভিন্ন চলচ্চিত্রের গানে প্লেব্যাক করছেন।

এই প্রসঙ্গে রন্টি দাশ বলেন, আমি ইতিমধ্যে ৬০টি চলচ্চিত্রে প্লেব্যাক করেছি। কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করি। সম্প্রতি ‘মিসড কল’, ‘শূন্য’ এবং ‘ভালোবাসা ডটকম’ চলচ্চিত্রে প্লেব্যাক করেছি। শূন্য চলচ্চিত্রে ইমরানের সঙ্গে একটি ডুয়েটে অংশগ্রহণ করেছি।

পহেলা বৈশাখকে সামনে রেখে একটি গান গেয়েছেন রন্টি দাশ।গানটির মিউজিক ভিডিও করা হয়েছে।

এই প্রসঙ্গে রন্টি বলেন, গানটির থিম হচ্ছে রঙ। এই গানের মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন কিশোর দাস। আমার মেয়ে এই গানের মডেল। পহেলা বৈশাখে মেয়ের জন্মদিন। ওই দিনেই গানটি মুক্তি দেয়ার ইচ্ছা রয়েছে।

টিভি লাইভ শো, প্লেব্যাক এবং মঞ্চে নিয়মিত গান করছেন রন্টি। কোনটি তার বেশি পছন্দের এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, এটা বলা আসলেই মুশকিল। তিনটি মাধ্যমে কাজ করার আলাদা মজা রয়েছে।

গানের জগতে আসার গল্প বলতে গিয়ে রন্টি বলেন, শৈশব থেকে গানের প্রতি আমার ভীষণ টান। আমার দাদী ভালো গাইতেন এবং দাদা ঢোল বাজাতেন। আমার বোনও গান শিখেছেন। বলা যায়, একটা সংগীত পরিবারেই আমার জন্ম। এভাবেই আমার গান শেখা। আর আমৃত্যু পর্যন্ত গান গেয়ে যেতে চাই। যাতে শ্রোতাদের হৃদয়ে চিরকাল থাকতে পারি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে

বৈশাখে নতুন রূপে রন্টি দাশ

আপডেট টাইম : ১১:৩৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ এপ্রিল ২০১৬