ঢাকা ০২:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

টস জিতে বোলিংয়ে সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৬:৫১ পূর্বাহ্ন, রবিবার, ৯ জানুয়ারী ২০২২
  • ৩১২ বার

হাওর বার্তা ডেস্কঃ নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের শেষ টেস্টে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক মুমিনুল হক। রোববার (৯ জানুয়ারি) দেশটির স্থানীয় সময় সকাল ১০টায় (বাংলাদেশ সময় শনিবার ভোর ৪টায়) ক্রাইস্টচার্চে ম্যাচটি শুরু হয়েছে।

এদিকে, বাংলাদেশের একাদশে একটি পরিবর্তন অনুমিতই ছিল। প্রথম টেস্টে ফিল্ডিংয়ের সময় আঙুলে চোট পাওয়া মাহমুদুল হাসান জয় খেলতে পারছেন না। তার জায়গায় এসেছেন মোহাম্মদ নাঈম। এছাড়া শেষ মুহূর্তে ইনজুরিতে ছিটকে গেছেন মুশফিকুর রহিম। তার জায়গায় দলে সুযোগ পেয়েছেন নুরুল হাসান সোহান। অন্যদিকে, নিউজিল্যান্ডও দলে একটি পরিবর্তন এনেছে। রাচিন রবীন্দ্রর পরিবর্তে খেলার সুযোগ পেয়েছেন ড্যারেল মিচেল।

এর আগে প্রথম টেস্টে নিউজিল্যান্ডকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে নিউজিল্যান্ডকে ৩২৮ রানে অলআউট করে দিয়েছিল টাইগাররা। এরপর নিজেরা করেছিল ৪৫৮ রান। জবাব দিতে নেমে ১৬৯ রানেই অলআউট হয়ে যায় কিউইরা।

পেসার এবাদত হোসেন চৌধুরী একাই নিয়েছেন ৬টি উইকেট। তার বিধ্বংসী বোলিংয়েই বাংলাদেশের সামনে জয়ের জন্য মাত্র ৪০ রানের লক্ষ্য দাঁড়ায়। ২ উইকেট হারিয়ে অনায়াসেই এই লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।

তাই দ্বিতীয় টেস্টে বাংলাদেশের জয় সম্ভব না হলেও অন্তত ড্র করতে পারলেই সৃষ্টি হবে ইতিহাস। নিউজিল্যান্ডের পূর্ণ শক্তির দলটির বিপক্ষে সিরিজ জয়ের বিরল কৃতিত্ব অর্জন করে ফেলবে টাইগার বাহিনী।

প্রথম টেস্ট জয়ের অন্যতম নায়ক পেসার তাসকিন আহমেদ খুবই আত্মবিশ্বাসী, ক্রাইস্টচার্চেও জিতবেন তারা। মূলতঃ ২০২১ সালে ১০টি টেস্ট হারের কারণে বাংলাদেশ দলের ক্রিকেটারদের মানসিকতায় যে ভঙ্গুর অবস্থা তৈরি হয়েছিল, মাউন্ট মঙ্গানুইয়ে এক জয়েই সব উধাও হয়ে গেছে। ড্রেসিংরুমে এখন আত্মবিশ্বাসের ফোয়ারা বইছে যেন। তাসকিনের কথায়ও সেই আত্মবিশ্বাস পাওয়া গেলো।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তাসকিন বলেন, ‘ওভারঅল সবার মানসিকতা ও প্রিপারেশন ভালো অবস্থানে রয়েছে। আমরা আমাদের সেরাটাই খেলব, জয়ের জন্যই খেলব। আপনারা সবাই সাপোর্ট করবেন, দোয়া করবেন যাতে সেরাটা দিয়ে ভালো খেলা উপহার দিতে পারি।’

এদিকে, প্রথম টেস্টে হারের পর দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়াতে চাইবে নিউজিল্যান্ড, এটা খুবই স্বাভাবিক। ঘরের মাঠে সিরিজ পরাজয়ের লজ্জা এড়াতে তারা মরনপণ লড়াই করবে। কিউই অধিনায়ক টম ল্যাথাম সে দৃঢ় প্রত্যয়ই দেখিয়েছেন আজ মিডিয়ার সামনে এসে।

এখন দেখার বিষয়, ক্রাইস্টচার্চে বাংলাদেশ কী নিজেদের পারফরম্যান্স ধরে রাখতে পারবে? নাকি ঘুরে দাঁড়াবে নিউজিল্যান্ড? তবে, সবচেয়ে বড় কথা হলো, ক্রাইস্টচার্চে বাংলাদেশ হেরে গেলেও সিরিজে পরাজয় হচ্ছে না এবার আর। বড়জোর সিরিটি ড্র হবে, এই যা।

বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, মোহাম্মদ নাইম শেখ, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, নুরুল হাসান সোহান, লিটন দাস, ইয়াসির আলি, মেহেদি হাসান, তাসকিন আহমেদ, এবাদত হোসেন ও শরিফুল ইসলাম।

নিউজিল্যান্ড একাদশ: টম লাথাম, উইল ইয়ং, ডেভন কনওয়ে, রস টেলর, হেনরি নিকলস, টম ব্লান্ডেল, ড্যারেল মিচেল, কাইল জেমিসন, টিম সাউদি, নেইল ওয়াগনার ও ট্রেন্ট বোল্ট।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

টস জিতে বোলিংয়ে সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ

আপডেট টাইম : ১১:৩৬:৫১ পূর্বাহ্ন, রবিবার, ৯ জানুয়ারী ২০২২