ঢাকা ০৫:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

শীতকালীন সব রান্নায় ধনেপাতা দিচ্ছেন, জানেন কী হচ্ছে এর ফলে?

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৯:২২ পূর্বাহ্ন, রবিবার, ৯ জানুয়ারী ২০২২
  • ২৪৮ বার

হাওর বার্তা ডেস্কঃ শীতকাল মানেই মজার মজার সব খাবার। সকাল, দুপুর, বিকেল, রাত প্রত্যেক বেলাতেই থাকে ভিন্ন স্বাদের খাবারের আয়োজন। মিষ্টি থেকে ঝাল সব ধরনের খাবারই থাকে খাদ্যতালিকায়।

ঠিক তেমনি শীতকালীন বিভিন্ন রান্নায় ধনেপাতাও থাকে। ঝোল হোক বা ঝাল— ধনেপাতা রান্নার স্বাদ, গন্ধ এবং অবশ্যই সৌন্দর্যকে কয়েকগুণ বাড়িয়ে দেয়। তাছাড়া রান্নায় ধনেপাতার ব্যবহার যেন খাবার আগ্রহ কয়েকগুণ বাড়িয়ে দেয়।

শুধু কী তাই? ধনেপাতার আছে অনেকগুণও। নিয়মিত ধনেপাতা খেলে শরীর থাকবে সুস্থ। এমন কিছু রোগ আছে যা ধনেপাতা খেলে ধারে কাছেও ঘেষতে পারবে না। চলুন তবে জেনে নেয়া যাক ধনেপাতা কীভাবে আমাদের শরীরের খেয়াল রাখে-

পুষ্টির জোগান দেয়

ম্যাগনেশিয়াম, ক্যালশিয়াম, ভিটামিন এ, সি এবং পটাশিয়াম সমৃদ্ধ ধনেপাতা শরীরে পুষ্টি প্রদান করে।

চোখের জ্যোতি বাড়ায়

ধনেপাতা দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে। ভিটামিন এ সমৃদ্ধ ধনেপাতা চোখের অন্যান্য সমস্যাতেও সমানভাবে উপকারী।

অ্যানিমিয়ার সমস্যা থেকে স্বস্তি দেয়

ধনেপাতায় রয়েছে প্রচুর পরিমাণে আয়রন। যা শরীরের রক্তের পরিমাণ বৃদ্ধি করে। অ্যানিমিয়া দূরীকরণে প্রাথমিক ভাবে সহায়ক হতে পারে ধনেপাতা।

পরিপাক ক্রিয়ায় সাহায্য করে

গ্যাস, কোষ্ঠকাঠিন্য ও বদহজমের সমস্যায় যারা ভুগে থাকেন নিয়মিত ধনেপাতা খেলে সমস্যা থেকে মিলতে পারে মুক্তি। এছাড়াও হজমশক্তি উন্নত করতেও সাহায্য করে ধনেপাতা।

প্রতিরোধ ক্ষমতা উন্নত করে 

ধনেপাতায় আছে ভিটামিন সি। ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে। এছাড়াও বিভিন্ন ধরনের জীবাণু ও রোগের সঙ্গে শরীর যাতে লড়তে পারে তার জন্যে শরীরকে ভেতর থেকে করে তোলে মজবুত ও শক্তিশালী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

শীতকালীন সব রান্নায় ধনেপাতা দিচ্ছেন, জানেন কী হচ্ছে এর ফলে?

আপডেট টাইম : ১০:৫৯:২২ পূর্বাহ্ন, রবিবার, ৯ জানুয়ারী ২০২২