ঢাকা ০৪:১৬ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬২৩, নিখোঁজ ২৪৮২ অটোরিকশাচালক থেকে কোটিপতি, আ.লীগ পুনর্বাসনের কারিগর কে এই ফিরোজ জেনে নিন বিনাখরচে কিভাবে মালয়েশিয়ায় যাওয়া যাবে নেপালে শুটিংয়ে গিয়ে তাণ্ডবের মুখোমুখি অপু, অল্পের জন্য প্রাণে রক্ষা ৪২ কি.মি. যানজট: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আটকা শত শত গাড়ি ২৮ সেপ্টেম্বরের মধ্যে সব উপজেলায় আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ এনসিপির সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিয়েছেন আইরিন খান ১০১ মণের ‘বরকতি ড্যাগের’ খিচুড়ি, খেলেই নাকি রোগমুক্তি ও সন্তান লাভ

স্বাস্থ্যোন্নয়নে অবদানের স্বীকৃতি পেলেন ফজলে হাসান আবেদ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৭:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ এপ্রিল ২০১৬
  • ৪০০ বার

পিছিয়ে পড়া দরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্যোন্নয়নে অবদান রাখার আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারপার্সন ফজলে হাসান আবেদ। বুধবার ‘টমাস ফ্রান্সিস জুনিয়র মেডেল অব গ্লোবাল পাবলিক হেলথ’ পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি।

ডায়রিয়ার চিকিৎসায় বিজ্ঞানসম্মত প্রতিরোধব্যবস্থার প্রসারে ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ বুধবার দিবাগত রাত ১টায় মিশিগান ইউনিভার্সিটির প্রেসিডেন্ট মার্ক শ্লিসেল আনুষ্ঠানিকভাবে তাকে এই পদক প্রদান করেন।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে ফজলে হাসান আবেদ বলেন, ‘টমাস ফ্রান্সিস জুনিয়র মেডেল অব গ্লোবাল পাবলিক হেলথ পুরস্কার পেয়ে আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি। এই মর্যাদাপূর্ণ পুরস্কার প্রদান করার জন্য আমি মিশিগান ইউনিভার্সিটিকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি।’

তিনি বলেন, ‘বৈশ্বিক উন্নয়নের ক্ষেত্রে নতুন ও কার্যকর কলাকৌশলের অভাব নয় বরং এর কার্যকারিতা, ফলপ্রসূতা ও বিস্তারের ক্ষেত্রে আমরা পিছিয়ে রয়েছি। বর্তমানে নতুন নতুন প্রযুক্তি দারিদ্র্য নিরসনের ক্ষেত্রে প্রচুর সম্ভাবনা জাগিয়ে তুলেছে। তবে আমরা যেন ভুলে না যাই যে, অনেক সমাধান ইতোমধ্যেই আমরা পেয়ে গেছি। কাজেই কীভাবে আমরা লাখ লাখ লোকের কাছে আমাদের সেবা পৌঁছে দিতে পারি এটাই হওয়া উচিত আমাদের মূল লক্ষ্য।’

উল্লেখ্য, টমাস ফ্রান্সিস জুনিয়র ছিলেন মিশিগান ইউনিভার্সিটির মহামারী বিশেষজ্ঞ, যার তত্ত্বাবধানে ডক্টর জোনাস স্যাল্ক পোলিও ভ্যাকসিনের উন্নয়নে অবদান রাখেন। তারই সম্মানে জরুরি বৈশ্বিক স্বাস্থ্য চ্যালেঞ্জ মোকাবেলায় ভূমিকা রাখার জন্য বিশ্বের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গকে এই পুরস্কার প্রদান করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে

স্বাস্থ্যোন্নয়নে অবদানের স্বীকৃতি পেলেন ফজলে হাসান আবেদ

আপডেট টাইম : ১১:১৭:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ এপ্রিল ২০১৬