ঢাকা ০১:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

সময় কমল সিইএসের থাকছে না বড় প্রযুক্তি প্রতিষ্ঠান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:০৬:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জানুয়ারী ২০২২
  • ২৫৭ বার

হাওর বার্তা ডেস্কঃ বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট সংক্রমণ আশঙ্কায় ‘কনজিউমার ইলেকট্রনিক্স শো (সিইএস)’ থেকে পিছপা হয়েছে। বাড়তে থাকা সংক্রমণের হার আর বিগ টেকের অনুপস্থিতিতে আয়োজনের সময় একদিন কমিয়ে এনেছে আয়োজক কর্তৃপক্ষ।

আয়োজক ‘কনজিউমার টেকনোলজি অ্যাসোসিয়েশন’ এক বিবৃতিতে জানিয়েছে, ৫ থেকে ৭ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে ২০২২ সালের সিইএস। আগের পরিকল্পনায় চার দিন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এ আয়োজনের। ওমিক্রন ভ্যারিয়েন্টের আশঙ্কায় ‘বিগ টেক’ হিসাবে পরিচিত শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো সিইএস-২০২২ থেকে পিছ পা হওয়া শুরু করেছে ডিসেম্বর মাসেই। আয়োজনে সরাসরি অংশগ্রহণ থেকে বিরত থাকার ঘোষণা দিয়েছে মাইক্রোসফট, গুগল, অ্যামাজান, টুইটার এবং মেটা’র মতো বেশ কয়েকটি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান।

অবশ্য আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছে, ‘বিগ টেক’-এর অনুপস্থিতিতেও সিইএস ২০২২-এ অংশগ্রহণকারী সংখ্যা দুই হাজার দুইশ’র বেশি। এবিসি নিউজ জানিয়েছে, সিইএস ২০২২-এ মূল বক্তব্য রাখার কথা ছিল মোবাইল সেবাদাতা টি-মোবাইল প্রধান নির্বাহীর। ওমিক্রন ভ্যারিয়েন্টের আশঙ্কায় সিইএস থেকে পিছু হটেছে টি-মোবাইলও। সিইএস-এ সশরীরে অংশগ্রহণ থেকে বিরত থাকার কথা জানিয়েছে কম্পিউটার নির্মাতা লেনোভো। পুরো অনুষ্ঠানের প্রচার থেকে বিরত থাকা অথবা সীমিত রাখার ঘোষণা দিয়েছে সিএনএন। সশরীরে উপস্থিত থাকতে চাইলে টিকার প্রমাণপত্র আর মাস্ক থাকতে হবে আগ্রহীর কাছে। অনুষ্ঠানে হাজির হওয়ার আগে কোভিড-১৯ টেস্ট করিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

সময় কমল সিইএসের থাকছে না বড় প্রযুক্তি প্রতিষ্ঠান

আপডেট টাইম : ০৬:০৬:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জানুয়ারী ২০২২