ঢাকা ০৪:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে নতুন সচিবের যোগদান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৪৯:৫৩ অপরাহ্ন, রবিবার, ২ জানুয়ারী ২০২২
  • ২৭৬ বার

হাওর বার্তা ডেস্কঃ আজ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে সচিব হিসেবে যোগদান করেছেন মোঃ আবু বকর ছিদ্দীক। আজ সচিবালয়ে শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি তাকে ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো: আমিনুল ইসলাম খান সহ শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর ও সংস্থার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় সচিব মহোদয় কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করেন। জনাব মোঃ আবু বকর ছিদ্দীক আজ বিকালে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

উল্লেখ্য, মো.আবু বকর ছিদ্দীক বিসিএস নবম ব্যাচের দক্ষ কর্মকর্তা। তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি উইং সেতু বিভাগ, সেতু মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়, স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মরত ছিলেন। এর আগে তিনি বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। এছাড়া তিনি গর্ভনেন্স স্টাডিজে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পাবলিক প্রকিউরমেন্ট বিষয়ে আন্তজার্তিক ডিপ্লোমা অর্জন করে সিআইপিএস সদস্য লাভ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে নতুন সচিবের যোগদান

আপডেট টাইম : ০৫:৪৯:৫৩ অপরাহ্ন, রবিবার, ২ জানুয়ারী ২০২২