ঢাকা ০৪:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

ওমিক্রন ফুসফুসে কতটা খারাপ প্রভাব ফেলে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৮:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২ জানুয়ারী ২০২২
  • ২২৭ বার

হাওর বার্তা ডেস্কঃ করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের পর এবার শুরু হয়েছে ওমিক্রনের আতঙ্ক। প্রথম দিকে ওমিক্রনকে সাধারনভাবে নিলেও কিছুদিনের মধ্যেই বিশেষজ্ঞরা বুঝতে পারেন এই ভাইরাসকে আটকে রাখা খুবই কঠিন। কারণ এই ভাইরাস অত্যন্ত সংক্রামক।

পার্শ্ববর্তী দেশ ভারতের মতোই বাংলাদেশেও নতুন করে করোনা রোগীর সংখ্যা বাড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে নির্দেশ দেওয়া হয়েছে সবাইকে মাস্ক পরিধান করা ও সামাজিক দুরত্ব মেনে চলার।

কেন ওমিক্রন চিন্তার?

এ প্রসঙ্গে ভারতের আমরি হাসপাতালের বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ডা: রুদ্রজিৎ পাল এক সংবাদমাধ্যমে বলেন, এই ভাইরাসকে নিয়ে প্রচুর গবেষণা চলছে। এক্ষেত্রে জানা যাচ্ছে, এই ভাইরাসের স্পাইক প্রোটিনে ঘটেছে মিউটেশন।

স্পাইক প্রোটিনে বদলের ফলে ওমিক্রন হয়ে উঠেছে অত্যন্ত সংক্রামক। একজন থেকে অন্যজনে এই ভাইরাস খুব দ্রুত পৌঁছে যেতে পারে। তাই নিতে বলা হচ্ছে সাবধানতা।

ওমিক্রনে ফুসফুসে কি প্রভাব পড়ে?

এ বিষয়ে ডা. পাল জানান, এই ভাইরাস খুব সংক্রামক হলেও রোগ তেমন গুরতর নয়। এমনকি দক্ষিণ আফ্রিকার কেসেও এই বিষয় সামনে উঠে এসেছে। বেশিরভাগ ক্ষেত্রেই থাকে করোনার মৃদু উপসর্গ।

তবে করোনা হরো রেসপিরেটরি ভাইরাস। অর্থাৎ এই ভাইরাসে কেউ আক্রান্ত হলে সমস্যা দেখা দিতে পারে শ্বসনতন্ত্রে। ওমিক্রনও কোভিড ১৯-এরই রূপ। ফলে এর থেকেও ফুসফুস আক্রান্ত হতে পারে। তখন শ্বাসকষ্ট দেখা দিতে পারে, কমতে পারে শরীরে অক্সিজেনের মাত্রা।

শুধু তাই নয়, হতে পারে কোভিড নিউমোনিয়াও। এ বিষয়ে ডা. পাল বলেন, নিউমোনিয়া হলো ফুসফুসের মারাত্মক সংক্রমণ। তাও ব্যাকটেরিয়াল নিউমোনিয়া দুটি ফুসফুসের মধ্যে একটিকে আক্রান্ত করে। তবে ভাইরাস সংক্রমণের কারণে নিউমোনিয়া হওয়া খুবই খারাপ।

এক্ষেত্রে দুটি ফুসফুসেই সমস্যা ছড়িয়ে যায়। রোগীর অবস্থার দ্রুত অবনতি হয়। কোভিড নিউমোনিয়ার ক্ষেত্রেও ঘটেছে এই সমস্যাই। তাই এত মানুষ প্রাণ হারিয়েছেন। আর ওমিক্রন কোভিড ভাইরাস হওয়ায় এই ঘটনা ওমিক্রন আক্রান্তের সঙ্গেও ঘটতে পারে। তাই সবাধান থাকুন।

তাই সবাইকে সতর্ক ও সচেতন থাকতে হবে। করোনাবিধি মানতে হবে। মাস্ক পরুন, হাত ধুয়ে নিন, স্যানিটাইজার ব্যবহার করুন। পাশাপাশি শারীরিক দূরত্ব মেনে চলতে হবে। ভিড়ে যাবেন না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

ওমিক্রন ফুসফুসে কতটা খারাপ প্রভাব ফেলে

আপডেট টাইম : ১১:২৮:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২ জানুয়ারী ২০২২