ঢাকা ০২:৩৮ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে সরকার নিরলসভাবে কাজ করছে- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:২৮:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১
  • ২৯৩ বার

হাওর বার্তা ডেস্কঃ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক  বলেছেন,  বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে  বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান  সরকার নিরলসভাবে কাজ করছে। বীর মুক্তিযোদ্ধারা এখন  ন্যূনতম ২০ হাজার টাকা করে ভাতা পাচ্ছেন।

এছাড়া  অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য  ত্রিশ হাজার  বীর নিবাস  নির্মাণ করে দেওয়া হচ্ছে।আজ রাজধানীর বনানীতে মহান স্বাধীনতা ও বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন   আয়োজিত বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।মোজাম্মেল হক বলেন, ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের নির্দিষ্ট স্থান মুক্তিযুদ্ধের সূতিকাগার হিসেবে সংরক্ষণ করতে চায় সরকার।

যেখানে মানুষ গিয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে পারবে। এছাড়া মুক্তিযুদ্ধের সময় যেসব স্থানে যুদ্ধ হয়েছিল, সেসব স্থান সংরক্ষণ করা হচ্ছে। বধ্যভূমিগুলোও সংরক্ষণ করা হচ্ছে। এমনকি যদি কোনো মুক্তিযোদ্ধা মারা যান তাদের একই রকম ডিজাইনের কবর দেওয়া হবে, যেন ৫০ বছর পরেও একটি কবর দেখে বোঝা যায়, এটি একজন বীর মুক্তিযোদ্ধার কবর।বীর মুক্তিযোদ্ধারা বিনামূল্যে হাসপাতালে চিকিৎসা সেবা পাবেন জানিয়ে মন্ত্রী বলেন, বীর মুক্তিযোদ্ধাদের বিনামূল্যে শতভাগ চিকিৎসা সেবা প্রদানের এগ্রিমেন্ট হয়েছে। জেলা, উপজেলাসহ দেশের সব স্থানে বীর মুক্তিযোদ্ধারা বিনামূল্যে শতভাগ চিকিৎসা সেবা পাবেন।

সেখানে চিকিৎসা, ওষুধ ও টেস্ট যা প্রয়োজন তার সবই বিনামূল্যে প্রদান করা হবে।মন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে জাতি ২৩ বছরের মুক্তিসংগ্রাম এবং  ৯ মাস মুক্তিযুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছিলো। দেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধু বলেছিলেন তিনি ৩ বছর দেশকে কিছুই দিতে পারবেন না। অথচ তিনি সবই দিয়েছিলেন। বঙ্গবন্ধুকে হত্যার পর দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ধস নেমেছিল।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ আতিকুল ইসলামের সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানে  অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া,  বীর বিক্রম;  আওয়ামী লীগের  যুগ্ম- সাধারণ সম্পাদক মাহবুব-উল- আলম হানিফ এমপি; মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃনাল কান্তি দাস এমপি ও  ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম রেজা।

#

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে সরকার নিরলসভাবে কাজ করছে- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

আপডেট টাইম : ০৮:২৮:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১