ঢাকা ০২:৪০ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

গুলশানে ৩ কোটি টাকার বিএমডব্লিউ গাড়ি আটক

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২৬:২৮ পূর্বাহ্ন, বুধবার, ৬ এপ্রিল ২০১৬
  • ৪৪৪ বার

শুল্ক ফাঁকি দিয়ে আমদানি করা তিন কোটি টাকা দামের বিএমডব্লিউ এক্স—ফাইভ মডেলের একটি গাড়ি রাজধানীর গুলশান থেকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। মঙ্গলবার রাজধানীর কাকরাইলে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে গাড়ি আটকের কথা জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক ড. মইনুল খান।

তিনি বলেন, যাদের কাছে অবৈধ গাড়ি আছে তাদের দ্রুত গাড়ি জমা দিতে হবে। এক্ষেত্রে অবৈধ গাড়িগুলো প্রকৃত শুল্কায়ন করে ছেড়ে দেয়া হবে। আর যারা জমা দেবেন না, তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হবে।

এসময় জানানো হয়, এধরনের তিন শতাধিক বিলাস বহুল গাড়ি বিগত ২০১০ থেকে ২০১৩ সালে ‘কার্নেট ডি প্যাসেঞ্জার’ সুবিধায় দেশে প্রবেশ করে। এর মধ্যে দেড় শতাধিক গাড়ি জাল দলিল ও ভুয়া রেজিস্ট্রেশনের মাধ্যমে ব্যবহার হচ্ছে। এসব গাড়ি ও মালিকদের খুঁজছে শুল্ক গোয়েন্দারা।

একটি অভিযোগের ভিত্তিতে গত সোমবার রাত ৮ টায় গুলশানে অবস্থিত একজন ব্যবসাযীর বাড়িতে অভিযান চালিয়ে বিএমডব্লিউ এক্স—ফাইভ মডেলের একটি গাড়ি আটক করে শুল্ক গোয়েন্দা। গাড়িটির ভুয়া দলিল ও কাগজপত্র দিয়ে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি—বিআরটিএর কাছ থেকে রেজিস্ট্রেশন নেওয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

গুলশানে ৩ কোটি টাকার বিএমডব্লিউ গাড়ি আটক

আপডেট টাইম : ১২:২৬:২৮ পূর্বাহ্ন, বুধবার, ৬ এপ্রিল ২০১৬