ঢাকা ০৪:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

২৪০টি চিঠি : মাউশির ডিজিকে তলব করেছে দুদক

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৪৩:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১
  • ২৩৭ বার

হাওর বার্তা ডেস্কঃ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ জমা হয় দুর্নীতি দমন কমিশনে (দুদক)। সেই অভিযোগগুলো ২৪০টি চিঠির মাধ্যমে মাউশি ডিজিকে জানান দুদক। কিন্তু কার্যকর ফল আসেনি। তাই আগামীকাল বুধবার মাউশির ডিজিকে তলব করেছে দুদক।

বুধবার (২৯ ডিসেম্বর) সকাল ১১টায় ড. গোলাম ফারুককে দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।

দুদক সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার সাংবাদিকদের বলেন, মাউশি কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে অভিযোগ আসে। তারমধ্যে অনেক অভিযোগ দুদকের তফসিলভুক্ত নয়। সেসব অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে মাউশি মহাপরিচালকের কাছে চিঠি পাঠানো হয়। দুদকের চিঠিতে উল্লেখ করা অভিযোগগুলো বর্তমানে কী অবস্থায় আছে সেসব জানতেই মাউশি ডিজিকে ডাকা হয়েছে।

মাউশি’র বেশকিছু কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে বিধি লঙ্ঘন, ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগ জমা পড়ে দুদকে। এরমধ্যে যেসব অভিযোগ দুদকের তফসিলভুক্ত, সেগুলো আমলে নিয়ে দুদক অনুসন্ধান করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

২৪০টি চিঠি : মাউশির ডিজিকে তলব করেছে দুদক

আপডেট টাইম : ১২:৪৩:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১