ঢাকা ১২:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী শেষ হলো জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন তায়েফের বুকে যে মসজিদ মুসলিমদের জন্য এক টুকরো সান্ত্বনা পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত শিগগিরই ১০ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগ দেবে সরকার অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে পড়ার ভয়ে জোবায়েদকে হত্যা, তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র বাংলাদেশি সমর্থকদের স্কালোনির ধন্যবাদ দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান ‘মত পার্থক্য থাকতে পারে, ঐক্য যেন নষ্ট না হয়’ শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষিতে ডিজিটাল অবকাঠামো উন্নয়নে আইফার্মারের সাথে কাজ করার ইচ্ছা প্রকাশ প্রধানমন্ত্রীর

অবশেষে কারামুক্ত মির্জা আব্বাস

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫২:২৭ অপরাহ্ন, সোমবার, ৪ এপ্রিল ২০১৬
  • ৫৫৮ বার

সাংবাদিকদের প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগসহ সব মামলায় জামিন হওয়ায় কারামুক্ত হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগর বিএনপির আহবায়ক মির্জা আব্বাস। আব্বাসের জামিনের আদেশের কপি কারা কর্তৃপক্ষের কাছে পৌঁছানোর পর রোববার সন্ধ্যা পৌনে ৭টার দিকে কারামুক্ত হন বিএনপির এ সিনিয়র নেতা। তার আইনজীবী অ্যাডভোকেট সগীর হোসেন লিওন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

লিওন বলেন, আপিল বিভাগের জামিন আদেশের কপি কারা কর্তৃপক্ষের কাছে পৌঁছানোর পর রোববার সন্ধ্যা পৌনে ৭টার দিকে বারডেম হাসপাতাল থেকে মুক্ত হন আব্বাস। এসময় মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাসসহ তার নিকটজনেরা উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের প্লট বরাদ্দের অভিযোগে শাহবাগ থানায় দুদুকের দায়ের করা এ মামলায় গত ৯ মার্চ বুধবার হাইকোর্ট থেকে জামিন পান বিএনপির এ সিনিয়র নেতা। কিন্তু সে জামিন আদেশের কপি আপিল বিভাগে দেরীতে পৌঁছানোর কারণে বার বার আব্বাসের জামিন স্থগিতের ‍সময় বাড়ানো হয়। সম্প্রতি আপিল বিভাগ আব্বাসকে দেয়া জামিন আদেশ বহাল রাখায় এবং আদেশের কপি কারাগারে পৌঁছানোর পর আজ কারামুক্ত হলেন আব্বাস।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী

অবশেষে কারামুক্ত মির্জা আব্বাস

আপডেট টাইম : ১১:৫২:২৭ অপরাহ্ন, সোমবার, ৪ এপ্রিল ২০১৬