ঢাকা ০৪:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

প্রশাসনকে ধন্যবাদ দিয়ে বাকি ৩ দাবির বাস্তবায়ন চান ঢাবি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৭:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর ২০২১
  • ২৬১ বার

হাওর বার্তা ডেস্কঃ বিবাহিত ছাত্রীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হলে থাকার সিদ্ধান্ত হলেও আরও ৩ দাবি বাস্তবায়ন চান ছাত্রীরা।

বুধবার (২২ ডিসেম্বর) রাতে গণমাধ্যমকে এ দাবি জানান তারা।

শামসুন নাহার হল ছাত্র সংসদের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমি জানান, হলে থাকার দাবিটি মেনে নেওয়ায় প্রশাসনকে ধন্যবাদ। তবে আমাদের বাকি যে ৩ দাবি সেগুলো’র বাস্তবায়ন চাই।

বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল সংসদের সাধারণ সম্পাদক সাগুফতা বুশরা মিসমা বলছেন, স্থানীয় অভিভাবকের পরিবর্তে ‘জরুরি যোগাযোগ’ শব্দটি রাখা, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের দ্বারা হয়রানি এবং অসহযোগিতামূলক আচরণ বন্ধ করে দৃষ্টান্তমূলক ব্যবস্থা এবং অনাবাসিক ছাত্রীদের হলে প্রবেশের অধিকার পুনর্বহাল ও জরুরি প্রয়োজনে তাদের হলে অবস্থান করার দাবিগুলোও বাস্তবায়ন করতে হবে।

এর আগে বুধবার (২২ ডিসেম্বর) সকালে অন্তঃসত্ত্বা ও বিবাহিত নারী শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে থাকতে না দেওয়ার বিধান বাতিল করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আইনি নোটিশ দিয়েছেন সুপ্রিমকোর্টের আইনজীবী শিশির মনির। ৩ কার্যদিবসের মধ্যে এ বিধি বাতিল না করলে হাইকোর্টে রিট আবেদন করা হবে বলেও জানান তিনি। এরপর ওই দিন রাতেই বিধানটি বাতিলের সিদ্ধান্ত নিল বিশ্ববিদ্যালয় প্রশাসন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

প্রশাসনকে ধন্যবাদ দিয়ে বাকি ৩ দাবির বাস্তবায়ন চান ঢাবি

আপডেট টাইম : ১২:০৭:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর ২০২১