ঢাকা ০২:৪৫ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

মার্কিন নিষেধাজ্ঞা নির্বাচনে প্রভাব ফেলবে না: কাদের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৫৭:১৫ অপরাহ্ন, সোমবার, ১৩ ডিসেম্বর ২০২১
  • ২৮১ বার

হাওর বার্তা ডেস্কঃ র‌্যাবের সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আগামী নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোমবার (১৩ ডিসেম্বর) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর সঙ্গে সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

র‌্যাবের কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞার ব্যাপারে ওবায়দুল কাদের বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না। নির্বাচনে প্রভাব ফেলার তো কোনো কারণ নেই। আমাদের নির্বাচন আমরা করব। যুক্তরাষ্ট্রের পরামর্শে নির্বাচন করব নাকি?

র‌্যাব প্রসঙ্গে ওবায়দুল কাদের আরও বলেন, বিষয়টি নিয়ে আমি গতকাল দলের বক্তব্য দিয়েছি। এ বিষয় নিয়ে আর ঘাটাঘাটি করতে চাই না।

যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞায় কোনো ধরনের ষড়যন্ত্র দেখছেন কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ষড়যন্ত্রের বিষয় তো অবশ্যই আছে। আমাদের এই বিজয়ের মাসে যুক্তরাষ্ট্রের যে বক্তব্য সেটা আমাদের দেশের জঙ্গিবাদ, জঙ্গিবাদের পৃষ্ঠপোষক, সন্ত্রাসীদেরকে উৎসাহিত করছে।

তথ্য প্রতিমন্ত্রীর পদ হারানো ডা. মুরাদ হাসান সম্পর্কে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, (মুরাদ হাসান) যে কথা বলেছে, তারচেয়ে ঘৃণ্য-জঘন্য কথা বলার পরও আলালকে বিএনপি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমর্থন করেছে। মির্জা ফকরুল ইসলামের মধ্যে ভদ্রতার লেশমাত্র নেই‌, আলালকে শাস্তি দেওয়া তো দূরের কথা সমর্থন দিয়েছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সভাপতিণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, ড. হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, এস এম কামাল হোসেন প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

মার্কিন নিষেধাজ্ঞা নির্বাচনে প্রভাব ফেলবে না: কাদের

আপডেট টাইম : ০২:৫৭:১৫ অপরাহ্ন, সোমবার, ১৩ ডিসেম্বর ২০২১