ঢাকা ০৭:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

বাসায় ফিরেছেন কাজী হায়াৎ, করাবেন ওপেন হার্ট সার্জারি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৭:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১২ ডিসেম্বর ২০২১
  • ২৮৭ বার

হাওর বার্তা ডেস্কঃ হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বরেণ্য পরিচালক, চিত্রনাট্যকার ও অভিনেতা কাজী হায়াৎ। শঙ্কা কাটলেও এখনো পুরোপুরি সুস্থ হননি তিনি, করতে হবে অস্ত্রোপচার।

বিষয়টি কাজী হায়াৎ নিজেই জানিয়েছেন। শুক্রবার রাজধানীর ইউনাইটেড হাসপাতাল থেকে বাসায় ফেরেন তিনি।

গুণী এই নির্মাতা বলেন, ‘‘ডাক্তাররা বলেছেন ওপেন হার্ট সার্জারিটা খুব জরুরি হয়ে পড়েছে। যে ডাক্তার অপারেশন করবেন তিনি কয়েকদিনের জন্য দেশের বাইরে গেছেন। তাই একটু সময় লাগছে। নইলে দ্রুতই এটা করাতাম।’’

তিনি আরও জানান, এবার দেশেই ওপেন হার্ট সার্জারি করাবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।

এর আগে গত বৃহস্পতিবার তার ছেলে চিত্রনায়ক কাজী মারুফও একই শঙ্কার কথা জানিয়েছিলেন।

তিনি বলেন, ‌‘‘বাবা অষ্টমবারের মতো এনজিওগ্রাম করতে হাসপাতালে গেছেন। তিনি কিছুটা অসুস্থ বোধ করছেন। তার শরীরে এখন পর্যন্ত আটটি রিং পরানো রয়েছে। সম্ভবত আবারও ব্লক হয়েছে আব্বুর।’’

বাবার জন্য দেশবাসীর কাছে দোয়া চান মারুফ।

২০০৫ সালে একই অপারেশন হয়েছিল কাজী হায়াতের। এরপর যুক্তরাষ্ট্রেও হার্টে রিং পরানো হয়েছিল তার।

চলতি বছরের মার্চে করোনায় আক্রান্ত হলে আইসিইউতে রাখতে হয়েছিল বর্ষীয়ান এই নির্মাতা ও অভিনেতাকে। তখন ১৩ দিন হাসপাতালে কঠিন সময় পার করার পর করোনা নেগেটিভ হয়ে বাসায় ফেরেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

বাসায় ফিরেছেন কাজী হায়াৎ, করাবেন ওপেন হার্ট সার্জারি

আপডেট টাইম : ১০:৫৭:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১২ ডিসেম্বর ২০২১