ঢাকা ১০:২২ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের আশ্বাস দিয়ে ৬০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ জ্বালানি সংকট ১৭ বছরের উত্তরাধিকার সূত্রে পাওয়া: তিতুমীর মন্ত্রিসভায় সোমবার ফাইল উঠলে বৃহস্পতিবারই গেজেট ছয় মাসে দেশে কোনো গুম, বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটেনি : স্বরাষ্ট্রমন্ত্রী হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশের পর কওমি ছাত্রদের কর্মসূচি প্রত্যাহার বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর: প্রধানমন্ত্রী জনগণকে নিয়ে অপরাধ দমনের জন্য পুলিশ কর্মকর্তাদেরকে নির্দেশ আইজিপির জলের বুকে লাল শাপলার নকশিকাঁথা শাড়িকাণ্ডের আরেক মামলায় তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পুলিশ, নারাজি দেবেন বাদী

আকাশ কেন দেখতে নীল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৭:১৬ অপরাহ্ন, শনিবার, ২ এপ্রিল ২০১৬
  • ১৫২৮ বার

আমরা আকাশটাকে দেখি নীল। কিন্ত কেন আকাশ নীল হলো? এ প্রশ্ন অনেকেরই। আরো তো অনেক রং আছে, আসমানী, কমলা লাল, এর কোনটাইতো হলো না। হলো নীল। কিন্তু কেন হলো?

স্বচ্ছ আকাশের দিকে তাকিয়ে যে নীল রং দেখি তার কিন্তু একটা রহস্য আছে। আমাদের পৃথিবীটা বাতাসে ঘেরা। আর বাতাসের এই ঘেরা আবরণকে বলা হয় ‘বায়ুমণ্ডল’। এখান থাকে অনেক ধূলিকণা ও পানিকণা। এগুলো ভেদ করে সূর্যের আলো পৃথিবীতে আসে।

পৃথিবী ভর্তি যেসব ধূলিকণা, পানিকণা আছে তার ওপর আলো পড়লে আলো বিক্ষেপিত হয়। তারপর তা চারদিকে ছড়িয়ে পড়ে। তখনই তা আমাদের চোখে আলো রূপে ধরা পড়ে।

সূর্যের আলোয় বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা ও লাল নামক যে সাতটি রং থাকে। এদের মধ্যে, লাল রঙের তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি হয়। তাই এর বিক্ষেপন ক্ষমতা সবচেয়ে কম। অপরদিকে, বেগুনী, নীল, আসমানি আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম হয়। তাই এদের বিক্ষেপন হয় সবচেয়ে বেশি । ফলে এই তিন রঙের আলো সবচেয়ে বেশি ছড়ায়। আর বেশি ছড়ানো এই তিন রঙ মিলে যে রং হয় সেটাও দেখতে প্রায় নীল। আর একারণেই তো আমাদের কাছে আকাশের রংটা দেখতে মনে হয় নীল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

আকাশ কেন দেখতে নীল

আপডেট টাইম : ১০:১৭:১৬ অপরাহ্ন, শনিবার, ২ এপ্রিল ২০১৬