ঢাকা ০৪:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

দুপুর ১২টায় ‘লালকার্ড’ দেখাবেন শিক্ষার্থীরা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:২৭:১২ অপরাহ্ন, শনিবার, ৪ ডিসেম্বর ২০২১
  • ২৬৮ বার

হাওর বার্তা ডেস্কঃ সড়কে অনিয়মের প্রতিবাদে ‘লালকার্ড’ দেখানোর কর্মসূচি ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। আজ (৪ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে রামপুরা ব্রিজ এলাকায় লাল কার্ড প্রদর্শন করা হবে। নিরাপদ সড়কের দাবিতে শুক্রবার রাজধানীর রামপুরার শিক্ষার্থীদের আন্দোলন থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

দাবি পূরণ না হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা ধারাবাহিকভাবে আন্দোলন চালিয়ে যাবে বলে জানায় তারা। তারই প্রেক্ষিতে সড়কের অব্যবস্থাপনা ও দুর্নীতির বিরুদ্ধে এ কর্মসূচির ঘোষণা করেছে।

এর আগে গতকাল শুক্রবার (৩ ডিসেম্বর) সকালে রামপুরা ব্রিজে আন্দোলনরত শিক্ষার্থীদের কর্মসূচিতে মারধরের ঘটনা ঘটে। আন্দোলনের সময় রামপুরা আইডিয়াল স্কুল ও কলেজের এক শিক্ষার্থীকে পুলিশের মারধরের অভিযোগ আনা হয়। এতে ছড়িয়ে পড়ে উত্তেজনা। চালকদের লাইসেন্স না থাকায় গাড়ি থামিয়ে দিলে এমন ঘটনা ঘটে বলে জানায় ওই শিক্ষার্থী।

ভুক্তভোগী ওই শিক্ষার্থী জানায়, আমার ঘাড়ে চাপ দিয়ে ধরে আমার কানে ডলা দেয়। তারপর আমার কাছ থেকে ওই গাড়ির চাবি নিয়ে নেয়। আমার ব্যাগ চেক করার সময় আমি বললাম স্যার আমার ব্যাগে কিছু নেই। বলে আমারে নাকি রিমান্ড দিবে। তারপর ওই পুলিশ বলেন, ওরে চিপায় রাখো। তবে অভিযুক্ত পুলিশ সদস্য বিষয়টি অস্বীকার করেন।

আন্দোলনকারীরা বলেন, সারাদেশের শিক্ষার্থীকেই হাফ পাস দিতে হবে। এদিকে, এইচএসসি পরীক্ষার্থীদের কথা ভেবে সীমিত আকারে আন্দোলন চালিয় যাওয়ার ঘোষণা দেয় শিক্ষার্থীরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

দুপুর ১২টায় ‘লালকার্ড’ দেখাবেন শিক্ষার্থীরা

আপডেট টাইম : ০১:২৭:১২ অপরাহ্ন, শনিবার, ৪ ডিসেম্বর ২০২১