ঢাকা ০২:৩২ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬২৩, নিখোঁজ ২৪৮২ অটোরিকশাচালক থেকে কোটিপতি, আ.লীগ পুনর্বাসনের কারিগর কে এই ফিরোজ জেনে নিন বিনাখরচে কিভাবে মালয়েশিয়ায় যাওয়া যাবে নেপালে শুটিংয়ে গিয়ে তাণ্ডবের মুখোমুখি অপু, অল্পের জন্য প্রাণে রক্ষা ৪২ কি.মি. যানজট: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আটকা শত শত গাড়ি ২৮ সেপ্টেম্বরের মধ্যে সব উপজেলায় আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ এনসিপির সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিয়েছেন আইরিন খান ১০১ মণের ‘বরকতি ড্যাগের’ খিচুড়ি, খেলেই নাকি রোগমুক্তি ও সন্তান লাভ

বাজারের ‘হলুদ করল্লা বরই’ কীটনাশকমুক্ত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২৫:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২ এপ্রিল ২০১৬
  • ৪৫২ বার

দেশের বাজারে কীটনাশকমুক্ত হলুদ, করল্লা ও বরই বিক্রি হচ্ছে। উৎপাদক কৃষক, পাইকারি বাজার ও খুচরা বাজারের ব্যবসায়ী কেউ এ খাদ্যপণ্যগুলোতে কীটনাশক মেশাচ্ছেন না। ফলে এখন বাজারে বিষাক্ত কীটনাশকমুক্ত খাদ্যপণ্য পাচ্ছেন ভোক্তারা।’

পাঠকদের মনে ‘এও কি সম্ভব’ প্রশ্ন উঠতে পারে। বিভিন্ন গণমাধ্যমে যেখানে হরহামেশা নকল, ভেজাল ও নিম্নমানের খাদ্যপণ্যে সয়লাবের খবর পড়ে অভ্যস্ত সেখানে এ খবরে কৌতুহল জেগে উঠা স্বাভাবিক। কিন্তু তথ্যগুলো শতভাগ সঠিক

সম্প্রতি জনস্বাস্থ্য ইনস্টিটিউটের ন্যাশনাল ফুড সেফটি ল্যাবরেটরিতে এ তিনটি খাদ্যপণ্যের নমুনা পরীক্ষায় কোনটিতেই কীটনাশকের অস্তিত্ব পাওয়া যায়নি। কর্তৃপক্ষ উৎপাদক, পাইকারি ও খুচরা বাজারের প্রতিটি থেকে ৯টি করে নমুনা সংগ্রহ করে পরীক্ষা চালায়।

জনস্বাস্থ্য ইনস্টিটিউট ‘মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন অব হর্টিকালচার প্রোডাক্টস অ্যান্ড আদার ফুড কমোডিটিস ফর কেমিক্যাল কন্টামিনেশন অ্যাট এনএফএসএল : অ্যান অ্যাপ্রাইজাল অব ফুড সেফটি সার্ভে ইন বাংলাদেশ’ বিষয়ক জরিপের অংশ হিসেবে ১ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চ পর্যন্ত সময়ে পৃথকভাবে জরীপ চালানো হয়।

জরিপ কার্যক্রমের প্রধান ইনভেস্টিগেটরি ছিলেন জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পাবলিক হেলথ ল্যাবরেটরি (পিএইচএল) ও এনএফএসএল প্রধান ডা. শাহনীলা ফেরদৌসি। জাগো নিউজকে তিনি বলেন, “ভেজালমুক্ত খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে জনসচেনতা সৃষ্টিতে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করছে জনস্বাস্থ্য ইনস্টিটিউট। শুধু তাই নয়, নিয়মিত উৎপাদক, পাইকারি ও খুচরা বাজার থেকে খাদ্যদ্রব্য সংগ্রহ করে জরীপ কার্যক্রম পরিচালনা করছে। ইতোমধ্যেই জরীপ পরিচালনার সুফল আসতে শুরু করেছে।”

কীটনাশকমুক্ত হলুদ, করল্লা ও বরই এর প্রমাণ বলেও মনে করেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে

বাজারের ‘হলুদ করল্লা বরই’ কীটনাশকমুক্ত

আপডেট টাইম : ১২:২৫:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২ এপ্রিল ২০১৬