ঢাকা ০৭:১০ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬২৩, নিখোঁজ ২৪৮২ অটোরিকশাচালক থেকে কোটিপতি, আ.লীগ পুনর্বাসনের কারিগর কে এই ফিরোজ জেনে নিন বিনাখরচে কিভাবে মালয়েশিয়ায় যাওয়া যাবে নেপালে শুটিংয়ে গিয়ে তাণ্ডবের মুখোমুখি অপু, অল্পের জন্য প্রাণে রক্ষা ৪২ কি.মি. যানজট: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আটকা শত শত গাড়ি ২৮ সেপ্টেম্বরের মধ্যে সব উপজেলায় আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ এনসিপির সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিয়েছেন আইরিন খান ১০১ মণের ‘বরকতি ড্যাগের’ খিচুড়ি, খেলেই নাকি রোগমুক্তি ও সন্তান লাভ

এক টেবিলে বসে ওবামাকে যা বললেন চীনের প্রেসিডেন্ট

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫০:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১ এপ্রিল ২০১৬
  • ৩৮৬ বার

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে বলেছেন, দক্ষিণ চীন সাগরের ওপর নিজের সার্বভৌমত্ব বজায় রাখতে বদ্ধপরিকর বেইজিং। তিনি আরো বলেছেন, ওই সাগরের পানিসীমা নিয়ে সৃষ্ট বিরোধ এর মালিকানার দাবিদার দেশগুলোর মধ্যে সরাসরি আলোচনার মাধ্যমে নিরসন করতে হবে।

ওয়াশিংটনে বিশ্ব পরমাণু সম্মেলনের অবকাশে ওবামার সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠকে নিজ দেশের এ অবস্থানের

কথা জানান চীনা প্রেসিডেন্ট। তিনি বলেন, আন্তর্জাতিক আইনে অন্য দেশের বিমান ও জাহাজ চলাচলের যে স্বাধীনতা দেয়া হয়েছে তার প্রতি সম্মান জানায় বেইজিং।

দক্ষিণ চীন সাগরের প্রায় সব অংশকে নিজের অবিচ্ছেদ্য অংশ বলে দাবি করে চীন। তবে এ সাগরের অংশবিশেষের ওপর নিজেদের মালিকানা দাবি করছে তাইওয়ান, ব্রুনাই, ভিয়েতনাম, মালয়েশিয়া ও ফিলিপাইন। এই পানিসীমার ভূগর্ভে প্রচুর পরিমাণ তেল ও গ্যাস সম্পদ রয়েছে বলে মনে করা হয়।

দক্ষিণ চীন সাগরের পানিসীমা নিয়ে এ বিরোধে মার্কিন সরকার বেইজিং-এর প্রতিদ্বন্দ্বী দেশগুলোর পক্ষ নিয়েছে। সাম্প্রতিক সময়ে ওই সাগরে নিজের নৌবাহিনীর উপস্থিতি বাড়িয়েছে ওয়াশিংটন যাকে উত্তেজনা সৃষ্টিকারী হিসেবে মনে করছেন সমালোচকরা।

চীন সরকার অভিযোগ করছে, ওয়াশিংটন দক্ষিণ চীন সাগরের মালিকানা নিয়ে সৃষ্ট উত্তেজনা উসকে দিচ্ছে।-আইআরআইবি

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে

এক টেবিলে বসে ওবামাকে যা বললেন চীনের প্রেসিডেন্ট

আপডেট টাইম : ১১:৫০:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১ এপ্রিল ২০১৬