ঢাকা ১২:০৩ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আবারও ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমেছে স্বর্ণের দাম ইসরায়েলকে নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের সক্ষমতা যাচাই করতে চায় ইরান গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্লা’ পলাশ মারা গেছেন নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী পাকিস্তানে আফগানিস্তানের বিমান হামলা প্রধানমন্ত্রীর নির্দেশে বদলে যাচ্ছে বগুড়ার আলোচিত দুই ইউনিয়নের নাম শ্রেণিকক্ষে শিক্ষককে কুপিয়ে হত্যা, দুই বছর পর রহস্য উদঘাটন স্ত্রীর আত্মহত্যার মামলায় অভিনেতা আলভী কারাগারে ষষ্ঠ শ্রেণি থেকেই পাঠ্যবইয়ে বাধ্যতামূলক হচ্ছে কারিগরি শিক্ষা: শিক্ষামন্ত্রী

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস আজ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩২:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১
  • ২১৬ বার

হাওর বার্তা ডেস্কঃ নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিরোধ দিবস আজ। ১৯৬০ সালের ২৫ নভেম্বর ক্যারিবিয়ান দেশ ডোমিনিকান রিপাবলিকের স্বৈরাচারী সরকারবিরোধী মিরাবেল ভগ্নিত্রয়কে সেনা সদস্যরা ধর্ষণ ও হত্যা করেন।

দিবসটি উপলক্ষে দেশের বিভিন্ন সংগঠন আজ নানা কর্মসূচি পালন করবে। নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিরোধ দিবস উদযাপন কমিটি এবারের প্রতিপাদ্য নির্ধারণ করেছে ‘যৌন নিপীড়নের বিরুদ্ধে প্রতিরোধ’। কমিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল জানিয়েছে, আজ সন্ধ্যায় ঢাকার মোহাম্মদপুরে নারী পক্ষের কার্যালয় থেকে লাঠি খেলা, স্লোগানসহ ‘প্রতিরোধের আগুন’ শিরোনামে মশাল মিছিল বের করা হবে। মিছিলটি সাতমসজিদ সড়ক, বঙ্গবন্ধু সড়ক ও মানিক মিয়া এভিনিউ হয়ে সংসদ ভবনের সামনে শেষ হবে।

আরেকটি সংগঠন ‘আমরাই পারি’ জোট আজ দেশজুড়ে নারী নির্যাতন প্রতিরোধে ৯টি দাবি নিয়ে মানববন্ধন কর্মসূচি পালনের পাশাপাশি জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেবে। আগামী ২৭ নভেম্বর ঢাকার মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট ‘নারী নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়াও একসাথে’ স্লোগান সামনে রেখে জাতীয় সম্মেলনের আয়োজন করেছে।

এছাড়া আগামী রোববার সিবিসিবি সেন্টারে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত এবং আমরাই পারি জোটের সঙ্গে সম্পৃক্ত শতাধিক শিক্ষার্থীকে নিয়ে স্টুডেন্ট চেঞ্জমেকার সম্মেলন অনুষ্ঠিত হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আবারও ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমেছে স্বর্ণের দাম

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস আজ

আপডেট টাইম : ১০:৩২:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১