ঢাকা ০৫:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

সংসদের মুলতবি অধিবেশন বিকালে, স্মারক বক্তৃতা দেবেন রাষ্ট্রপতি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৩৫:১৯ অপরাহ্ন, বুধবার, ২৪ নভেম্বর ২০২১
  • ২৮২ বার

হাওর বার্তা ডেস্কঃ সংসদের মুলতবি অধিবেশন বসছে বিকালে। বুধবার বিকাল ৩টায় অধিবেশন শুরু হবে।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে দুদিনব্যাপী এই অধিবেশনে আজ স্বারক বক্তৃতা দেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। পরে সাধারণ প্রস্তাব উত্থাপন ও দুদিনের আলোচনা শেষে এ প্রস্তাব গ্রহণ করা হবে।

গত বৃহস্পতিবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এ তথ্য জানান।

স্পিকার বলেন, স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে ২০২১ সাল আমরা স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করছি। বর্ণাঢ্য ও যথাযথ মর্যাদায় সুবর্ণজয়ন্তী উদযাপনের জন্য বছরব্যাপী জাতীয়ভাবে বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় ২৪ ও ২৫ নভেম্বর স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে জাতীয় সংসদে বিশেষ আলোচনা অনুষ্ঠিত হবে।

আজ রাষ্ট্রপতির বক্তৃতার পর প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা নিজে সংসদের কার্যপ্রণালী বিধি ১৪৭ বিধির আওতায় প্রস্তাব উত্থাপন করবেন। এরপর বিশেষ আলোচনা হবে। যা ২৫ নভেম্বরও চলবে। দুদিনের এই আলোচনা শেষে প্রস্তাব গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

সংসদের মুলতবি অধিবেশন বিকালে, স্মারক বক্তৃতা দেবেন রাষ্ট্রপতি

আপডেট টাইম : ০২:৩৫:১৯ অপরাহ্ন, বুধবার, ২৪ নভেম্বর ২০২১