ঢাকা ০৩:০৯ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

বিএনপি চায় খালেদা জিয়া অসুস্থ থাকুক -ড. হাছান মাহমুদ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০৩:১৩ অপরাহ্ন, রবিবার, ২১ নভেম্বর ২০২১
  • ২৪৫ বার

হাওর বার্তা ডেস্কঃ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান
মাহমুদ বলেছেন, বিএনপি’র উদ্দেশ্য বেগম জিয়ার স্বাস্থ্য ভালো করা নয়, বিএনপি চায়
বেগম জিয়া সবসময় অসুস্থ থাকুক। তাহলে উনারা সবসময় বলতে পারবেন তাকে বিদেশ
পাঠাতে হবে। তারা বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে রাজনীতি করছেন, যেটি অনভিপ্রেত।
রোববার রাজধানীর বনানীতে একটি অভিজাত হোটেলে বিশ্ব টেলিভিশন দিবস উপলক্ষে
এসোসিয়েশন অভ টেলিভিশন চ্যানেল ওনার্স-এটকো আয়োজিত গোলটেবিল বৈঠকশেষে বেগম
জিয়াকে বিদেশে নিতে বিএনপির শনিবারের গণঅনশন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে
মন্ত্রী একথা বলেন।
মন্ত্রী বলেন গতকাল বেগম জিয়াকে বিদেশ নেয়ার জন্য নয়া পল্টনে তাদের
কার্যালয়ের সামনেসহ বিভিন্ন জায়গায় গণঅনশন করা হয়েছে। নয়া পল্টনের কার্যালয়ের
সামনে দোকানপাট থেকে খবর যেটি জানা যাচ্ছে, গণঅনশনের সময় সেখানে খাবারের
দোকানগুলোতে ভালো বেচা-বিক্রি হয়েছে। সেখানে অনেক রাজনৈতিক নেতা বক্তব্য রেখেছেন
যাদেরকে মানুষ রাজনীতিতে পরিত্যক্ত মনে করে। যারা রাজনীতিতে গুরুত্বহীন হয়ে গেছেন,
তারা সেখানে গিয়ে অনেকেই তাদের গুরুত্বটা বাড়ানোর চেষ্টা করেছেন।
ড. হাছান বলেন আমার প্রশ্ন হচ্ছে বাংলাদেশে হাজার হাজার, লক্ষ লক্ষ মানুষের
চিকিৎসা হয় এবং ভালো চিকিৎসা হচ্ছে। বাংলাদেশে বিশ্বমানের বেশ কয়েকটি হাসপাতালও
হয়েছে। বেগম জিয়াকে তার হাঁটুর ব্যথার জন্য কিংবা পেটের অসুবিধার জন্য কেন বিদেশ
পাঠাতে হবে।
কথায় কথায় তারা বেগম জিয়াকে বিদেশে পাঠিয়ে দিতে চাচ্ছেন, না কি বেগম জিয়া
পালাতে চাচ্ছেন, সেটিই হচ্ছে প্রশ্ন বলেন তথ্যমন্ত্রী।
ইতিপূর্বেও বেগম জিয়া যখন অসুস্থ হয়েছিলেন তখনও বিএনপি প্রতিদিন বেগম
জিয়াকে বিদেশ পাঠাতে হবে, পাঠাতে হবে এই জিকির তুলেছিল, কিন্তু তিনি দেশের
ডাক্তারদের চিকিৎসায় ভালো হয়ে ঘরে ফেরত গিয়েছেন উল্লেখ করে হাছান মাহমুদ বলেন,
অবশ্যই বেগম জিয়া সুস্থ থাকুক এবং দ্রুত সুস্থ হয়ে ঘরে ফেরত যান সেটিই আমি কামনা
করি, তবে তার স্বাস্থ্য নিয়ে রাজনীতি অনভিপ্রেত।
#

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

বিএনপি চায় খালেদা জিয়া অসুস্থ থাকুক -ড. হাছান মাহমুদ

আপডেট টাইম : ১০:০৩:১৩ অপরাহ্ন, রবিবার, ২১ নভেম্বর ২০২১