ঢাকা ০৭:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
অননুমোদিত দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বন্ধের নির্দেশ তেলের ঘাটতি নেই, আগের চেয়ে সরবরাহ বাড়ানো হয়েছে : জ্বালানিমন্ত্রী ঢামেকসহ ৫ মেডিক্যাল কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ রাশিয়া থেকে তেল কিনতে যুক্তরাষ্ট্রকে চিঠি দিয়েছে বাংলাদেশ পুলিশের হারানো ইমেজ উদ্ধারে সক্রিয় সরকার, অস্থিরতা তৈরির চেষ্টায় একটি গ্রুপ আকাশপথের নতুন রাজত্বের পথে পারস্য! ৬.৫ বিলিয়নের রাশিয়ান Kibony সিস্টেমসহ Su-35 এখন ইরানে, তবে কি অকেজো মার্কিন রাডার প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ এইচএসসি পরীক্ষা শুরু ৭ জুন : শিক্ষামন্ত্রী সংসদে নামাজ পড়তে গিয়ে জুতা খোয়ালেন এমপি ২০ বছর পর ৩৩০ পুলিশ কর্মকর্তার নিয়োগ, স্বাস্থ্য পরীক্ষা মঙ্গলবার শুরু

যে ঘরে আল্লাহকে সরণ করে সে ঘরে কখনো শয়তান প্রবেশ করতে পারে না

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৪২:২৩ অপরাহ্ন, বুধবার, ১৭ নভেম্বর ২০২১
  • ২৫১ বার

হাওর বার্তা ডেস্কঃ হজরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছেন, কোনও ব্যক্তি যখন নিজ ঘরে ঢুকে এবং প্রবেশ করার পর খাওয়ার সময় আল্লাহকে স্মরণ করে, তখন (তার সহযোগীদের) বলতে থাকে, ‘(এই ঘরে) তোমাদের কোনও থাকার জায়গা নেই। আর এই ঘরে তোমাদের রাতের খাবারেরও কোনো ব্যবস্থা নেই।

আর যদি কোনো ব্যক্তি ঘরে ঢুকে এবং প্রবেশের সময় আল্লাহকে স্মরণ না করে, তখন শয়তান (তার সহযোগীদের) বলে, তোমরা তোমাদের থাকার জায়গা পেয়ে গেছো। আর সে যদি খাওয়ার সময় আল্লাহকে স্মরণ না করে, তখন শয়তান (তার সহযোগীদের) বলে, ‘(এই ঘরে) তোমরা তোমাদের থাকার জায়গা ও রাতের খাবার পেয়ে গেছো।’ (মুসলিম)

সুতরাং মুমিন মুসলমানের উচিত, বাইরে থেকে ঘরে প্রবেশ করার সময় দোয়া পড়া। কোনও দোয়া না পড়লে ন্যূনতম-

‘বিসমিল্লাহ’ পড়ে ঘরে প্রবেশ করা। তাতে শয়তান আর ঘরে ঢুকতেও পারবে না এবং খাবারেও অংশগ্রহণ করতে পারবে না। তাই বাইরে থেকে এসে ঘরে প্রবেশের সময় দোয়া পড়া সুন্নত। স্বয়ং বিশ্বনবী তা পড়তে বলেছেন। হাদিসে এসেছে-

হজরত আবু মালিম আশআরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, কোনো ব্যক্তি যখন তার ঘরে ঢুকে, তখন যেন সে বলে-

اَللَّهُمَّ اِنِّىْ أَسْئَالُكَ خَيْرَالْمَوْلِجِ وَ خَيْرَ الْمَخْرَجِ بِسْمِ اللهِ وَلَجْنَا وَ بِسْمِ اللهِ خَرَجْنَا وَ عَلَى اللهِ رَبِّنَا تَوَكَّلْنَا

উচ্চারণ : ‘আল্লাহুম্মা ইন্নি আসআলুকা খাইরাল মাওলিঝে ওয়া খাইরাল মাখরিজি বিসমিল্লাহি ওলাজনা ওয়া বিসমিল্লাহি খারাজনা, ওয়া আলাল্লাহি রাব্বিনা তাওয়াক্কালনা।’

অর্থ : হে আল্লাহ! আমি তোমার কাছে ঘরে প্রবেশের ও বের হওয়ার কল্যাণ চাই। আল্লাহর নামে (ঘরে) প্রবেশ করি এবং আল্লাহর নামে ঘর থেকে বের হই; আর আমাদের রব আল্লাহর উপর ভরসা রাখি।’ (আবুদাউদ)

তাছাড়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঘরের কল্যাণের জন্য হজরত আনাস রাদিয়াল্লাহু আনহুকে ঘরে ঢুকতে সালাম দেওয়ার কথা বলেছেন। হাদিসে এসেছে-

হজরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাকে বলেন, (হে) ছেলে আমার! তোমার ঘরের লোকদের কাছে গেলে, (তাদের) সালাম দেবে; তা হবে তোমার ও তোমার ঘরের লোকদের জন্য কল্যাণজনক।’ (তিরমিজি)

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

অননুমোদিত দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বন্ধের নির্দেশ

যে ঘরে আল্লাহকে সরণ করে সে ঘরে কখনো শয়তান প্রবেশ করতে পারে না

আপডেট টাইম : ০৮:৪২:২৩ অপরাহ্ন, বুধবার, ১৭ নভেম্বর ২০২১