ঢাকা ০৮:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিশ্বকাপে দর্শক উপস্থিতির নতুন রেকর্ড দারুণ ফিচার চালু করছে হোয়াটসঅ্যাপ ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হারের নেপথ্যে শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড মামলার কারণে শিক্ষক নিয়োগ ও পদোন্নতি আটকে আছে : শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির কারণে বাংলাদেশের অবস্থান শক্তিশালী হবে: পররাষ্ট্রমন্ত্রী শিশু আয়াতকে হত্যার পর মরদেহ ৬ টুকরো : আসামি আবীরের মৃত্যুদণ্ড সংসদে ‘অঙ্গুলিনির্দেশ’ এক্সপাঞ্জের দাবি হিলালীর, স্পিকার বললেন—‘করা যাবে না’ হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অপরিষ্কার পরিবেশ দেখে ক্ষোভ বাজেট-জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না

মানুষের কল্যাণে আন্তরিকতার সঙ্গে এলাকার প্রতিনিধিদের প্রতি কাজ করার আহ্বান: রাষ্ট্রপতি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪১:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৩ নভেম্বর ২০২১
  • ৩৭৮ বার

হাওর বার্তা ডেস্কঃ দেশের মানুষের কল্যাণে আর ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে এলাকার  প্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়েছে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

আজ শনিবার (১৩ নভেম্বর) বিকেলে  কিশোরগঞ্জ  অষ্টগ্রামের স্থানীয় প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময়কালে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।

স্থানীয় সম্ভাবনাকে আরো বেশি কাজে লাগাতে স্থানীয় পর্যায়ে বিনিয়োগ বাড়ানোর তাগিদ দিয়ে রাষ্ট্রপতি বলেন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি এর রক্ষণাবেক্ষণ ও সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে হবে।

হাওরের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য রক্ষার ওপর জোর দিয়ে রাষ্ট্রপতি আরও বলেন, পর্যটকরা যাতে যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলে সে বিষয়ে হাওরবাসী সবাইকে সজাগ থাকতে হবে।
হাওর অঞ্চল (ইটনা,মিঠামইন ও অষ্টগ্রাম) সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক (এমপি সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এসময় উপস্থিত ছিলেন।

রোববার (১৪ নভেম্বর) বেলা ১১টায় রাষ্ট্রপতি মিঠামইন সেনানিবাসের উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করবেন। সন্ধ্যায় বাবা হাজি তায়েব উদ্দিনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ মাহফিলে অংশ নেবেন। পরে মিঠামইনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করবেন রাষ্ট্রপতি।

এদিন নিজ বাড়িতে রাতযাপন শেষে পরদিন (১৫ নভেম্বর) দুপুর আড়াইটায় ইটনা যাবেন। সেখানে উন্নয়নমূলক কাজ পরিদর্শন শেষে সন্ধ্যায় ইটনায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করবেন। এরপর ইটনা থেকে মিঠামইনে নিজ বাড়িতে ফিরে যাবেন রাষ্ট্রপতি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপে দর্শক উপস্থিতির নতুন রেকর্ড

মানুষের কল্যাণে আন্তরিকতার সঙ্গে এলাকার প্রতিনিধিদের প্রতি কাজ করার আহ্বান: রাষ্ট্রপতি

আপডেট টাইম : ১১:৪১:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৩ নভেম্বর ২০২১