ঢাকা ০৫:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

স্কুলে ভর্তির অনলাইন আবেদন ২৫ নভেম্বর থেকে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৫১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১
  • ২৫৪ বার

হাওর বার্তা ডেস্কঃ দেশের সরকারি-বেসরকারি স্কুলগুলোতে ভর্তির অনলাইন আবেদন শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। আবেদন করা যাবে ৮ ডিসেম্বর পর্যন্ত। এবার স্কুলভর্তিতে সারা দেশে একত্রে কেন্দ্রীয়ভাবে লটারি পরিচালিত হবে। টেলিটকের মাধ্যমে ভর্তি ফরম বিক্রি, লটারি ও ফল প্রকাশ করা হবে।

আজ বৃহস্পতিবার (১১ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি)এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২২ সালের প্রথম থেকে নবম শ্রেণির স্কুলভর্তি সংক্রান্ত সভায় ঢাকা মহানগরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ডিসেম্বরে লটারি আয়োজন করা হবে এবং পুরো প্রক্রিয়া সম্পন্ন হবে কেন্দ্রীয়ভাবে। মূলত শিক্ষার্থীদের ভর্তি করার ক্ষেত্রে অভিভাবকদের ভোগান্তি দূর করতে এই পরিকল্পনা করা হয়েছে।

মাউশির বৈঠক সূত্রে জানা গেছে, আগামী ২৫ নভেম্বর থেকে সরকারি-বেসরকারি স্কুল ভর্তির অনলাইন ফরম বিক্রি শুরু হবে। ৮ ডিসেম্বর পর্যন্ত আবেদন কার্যক্রম চলবে। টেলিটকের মধ্যেমে ভর্তি ফরম বিক্রি, লটারি ও ফল প্রকাশ করা হবে। সরকারি স্কুল ভর্তির লটারি ১৫ ডিসেম্বর ও বেসরকারি স্কুলের ১৯ ডিসেম্বর আয়োজন করা হবে।

জানা গেছে, ১৮ থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত ভর্তি করানো হবে সরকারি স্কুলের প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত লটারিতে নির্বাচিত শিক্ষার্থীদের। অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি চলবে ২৬ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত।

অন্যদিকে, বেসরকারি স্কুলে ২১ থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত লটারিতে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি করানো হবে। অপেক্ষমাণ তালিকা অনুযায়ী ভর্তি চলবে ২৮ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

স্কুলে ভর্তির অনলাইন আবেদন ২৫ নভেম্বর থেকে

আপডেট টাইম : ০৮:৫১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১