ঢাকা ০৫:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

১৮ মাস পর বুয়েটের আবাসিক হল আজ খুলছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০৬:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১০ নভেম্বর ২০২১
  • ৩০৭ বার

হাওর বার্তা ডেস্কঃ মহামারি করোনা প্রাদুর্ভাবের কারণে দীর্ঘ ১৮ মাস বন্ধ থাকার পর আজ বুধবার (১০ নভেম্বর) বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আবাসিক হল খুলে দেয়া হচ্ছে।

যেসব শিক্ষার্থী অন্তত এক ডোজ করোনার টিকা নিয়েছেন তারা আজ সকাল ১০টা থেকে আবাসিক হলে প্রবেশ করতে পারবেন। শিক্ষার্থীদের বরণ করে নিতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

দেশে করোনার সংক্রমণ দেখা দিলে গত বছরের মার্চে বুয়েটের আবাসিক হল বন্ধ ঘোষণা করা হয়। তবে শিক্ষা কার্যক্রম অনলাইনে চলমান রাখে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এরপরে করোনার প্রাদুর্ভাব কমে আসলে দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খুললেও বুয়েটের আবাসিক হল খোলার বিষয়ে সিদ্ধান্ত না নেয়ায় হল খোলার দাবিতে মানববন্ধন করে বুয়েট শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে ৩১ অক্টোবর বুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে অন্তত এক ডোজ টিকা নেয়ার শর্তে ১০ নভেম্বর থেকে আবাসিক হলগুলো খুলে দেয়ার সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১০ নভেম্বর ২০২১ তারিখ এই বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ের সকল আবাসিক হল (শহীদ স্মৃতি হল ব্যতীত) আবাসিক শিক্ষার্থীদের জন্য খুলে দেয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

১৮ মাস পর বুয়েটের আবাসিক হল আজ খুলছে

আপডেট টাইম : ১০:০৬:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১০ নভেম্বর ২০২১