ঢাকা ০৭:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

বসুন্ধরা এমডিকে হত্যাচেষ্টা: তিন দিনের রিমান্ডে সাদ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৯:৪২ পূর্বাহ্ন, সোমবার, ৮ নভেম্বর ২০২১
  • ২৭০ বার

হাওর বার্তা ডেস্কঃ বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরকে হত্যাচেষ্টাকারী সাইফুল ইসলাম সাদের (২৩) তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল রবিবার ঢাকা মহানগর হাকিম মোর্শেদ আল মামুন ভূঁইয়ার আদালত শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে আসামি সাদকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাঁকে পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও ভাটারা থানার উপপরিদর্শক হাসান মাসুদ। ঢাকা মহানগর আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল্লাহ আবু রিমান্ডের পক্ষে শুনানি করেন। শুনানিতে তিনি বলেন, আসামি সাদ বসুন্ধরার এমডিকে হত্যার চেষ্টা করেছেন। তাই এ হত্যাচেষ্টার পেছনে কাদের ইন্ধন আছে ও কারা জড়িত, সেটা খুঁজে বের করতে বিষয়টি তদন্তের জন্য আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। পরে আদালত আসামি সাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বসুন্ধরার এমডিকে হত্যার পরিকল্পনায় যুক্ত সন্দেহে গত শুক্রবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার সাউতুল কোরআন মাদরাসা ও এতিমখানা থেকে সাদকে আটক করে পুলিশ। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাদ জানিয়েছেন, গত শুক্রবার জুমার নামাজের সময় বসুন্ধরার এমডির ওপর হামলার প্রস্তুতি ছিল তাঁর। এর আগে তাঁকে খাবারে বিষ মিশিয়ে এবং ছুরিকাঘাতে হত্যার পরিকল্পনা করা হয়েছিল।

এ ঘটনায় গত শুক্রবার ভাটারা থানায় বসুন্ধরা গ্রুপের জনসংযোগ বিভাগের প্রধান মেজর শেখ মিজানুর রহমান (অব.) একটি অভিযোগ দায়ের করেন। তাতে সাদ ছাড়া হত্যার নির্দেশদাতা হিসেবে হুইপ সামশুল হক চৌধুরী ও তাঁর ছেলে শারুন চৌধুরীকে আসামি করার আবেদন করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

বসুন্ধরা এমডিকে হত্যাচেষ্টা: তিন দিনের রিমান্ডে সাদ

আপডেট টাইম : ১০:১৯:৪২ পূর্বাহ্ন, সোমবার, ৮ নভেম্বর ২০২১