ঢাকা ০৩:৩৭ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

সিপাহী বিপ্লবের নামে জিয়া মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা করে -তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:২৮:২০ অপরাহ্ন, রবিবার, ৭ নভেম্বর ২০২১
  • ২৪৯ বার

হাওর বার্তা ডেস্কঃ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মোঃ মুরাদ হাসান বলেছেন, হত্যার রাজনীতির মাধ্যমেই বিএনপির অভ্যুদয়। ’৭৫-এর আজকের এই দিনেই জিয়াউর রহমান বহু সৈনিক ও অফিসারের লাশের ওপর দাঁড়িয়ে অবৈধভাবে ক্ষমতা দখল করেন। এই দিনে সিপাহী বিপ্লবের নামে বীর মুক্তিযোদ্ধা ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ, বীর মুক্তিযোদ্ধা কর্নেল হুদা এবং বীর মুক্তিযোদ্ধা কর্নেল হায়দারসহ বহু সৈনিক ও অফিসারকে হত্যা করা হয়েছিল। সিপাহী বিপ্লবের নামে সেদিন জিয়া মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা করে একটি রক্তাক্ত ইতিহাসের জন্ম দিয়েছে।

মুজিববাদ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য এই স্লোগান’-এ অনুষ্ঠিত আজ (রোববার) রাজধানীর জাতীয় জাদুঘর প্রাঙ্গণে ‘৭ নভেম্বর মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস’ উপলক্ষে আলোচনা সভায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রীকে সাম্প্রতিক সময়ে মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িকতার পক্ষে  সাহসী বক্তব্য রাখার জন্য বিশেষ সম্মননা প্রদান করা হয়।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নৃশংসভাবে সপরিবারে নিহত হওয়ার পরে খুনি মোশতাক নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করে। খুনি মোশতাকের নেপথ্যে ছিল ১৫ই আগস্ট এর মূল খুনিরা। বিগ্রেডিয়ার জেনারেল খালেদ মোশারফ মোশতাকের রাষ্ট্রপতি হওয়া মেনে নিতে পারেন নাই। তিনি তাঁর অনুগতদের নিয়ে ৩ নভেম্বর মোশতাক সরকারের বিরুদ্ধে অভ্যুত্থান ঘটান এবং মেজর জেনারেল জিয়াউর রহমানকে গৃহবন্দি করেন। বন্দিদশায় জিয়া ফোন করে কর্নেল তাহেরকে বলেন ‘সেভ মাই লাইফ’। সে দিন কর্নেল তাহের জিয়াকে বন্দিদশা থেকে মুক্ত করেন। বন্দিদশা থেকে মুক্ত হয়ে খালেদ মোশারফকে ওই দিনই হত্যা করে জিয়া-বলেন তথ্য প্রতিমন্ত্রী।

ডা. মোঃ মুরাদ হাসান আরও বলেন; ৭ই নভেম্বর এর তথাকথিত বিপ্লবের কারিগর ছিলেন কর্নেল তাহের। এর ফলে ক্ষমতায় বসে খুনি জিয়াউর রহমান। জিয়া শুধু অবৈধভাবে ক্ষমতা দখল করাই নয়, সেই ক্ষমতা নিষ্কণ্টক রাখতে সেনা, নৌ ও বিমান বাহিনীর অফিসার হত্যাযজ্ঞ অব্যাহত রেখেছিলেন।

জিয়া পরিবার দেশকে ধ্বংস করেছে উল্লেখ করে ডা. মুরাদ বলেন, খালেদা জিয়া এবং সাজাপ্রাপ্ত তার পুত্র তারেক এতিমদের টাকা আত্মসাৎ করেছে। তারেক লন্ডনে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

’৭৫-এর পনের আগস্ট বঙ্গবন্ধুর পরিবার হত্যা থেকে একাশি সাল পর্যন্ত বিনা বিচারে বীর মুক্তিযোদ্ধা সৈনিকদের নির্মমভাবে হত্যা করার অপরাধে খুনি জিয়ার মরণোত্তর বিচারসহ একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিশন গঠনের দাবি জানান প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র দক্ষ নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহসড়কে দুর্বার গতিতে এগিয়ে চলছে । বর্তমানে দেশে মাথাপিছু আয় দাঁড়িয়েছে ২ হাজার ৫শ ৫৪ ডলার বা ২৯ হাজার ৪শ ৩০ টাকা। এই উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়েই গড়ে তুলতে হবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা।

#

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

সিপাহী বিপ্লবের নামে জিয়া মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা করে -তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

আপডেট টাইম : ০৮:২৮:২০ অপরাহ্ন, রবিবার, ৭ নভেম্বর ২০২১