ঢাকা ০৭:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

টিকটক অপুসহ ৬ জনের বিরুদ্ধে চার্জশিট

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০২:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ৩ নভেম্বর ২০২১
  • ২৪৩ বার

হাওর বার্তা ডেস্কঃ টিকটকার ইয়াসিন আরাফাত অপু (২০) ওরফে ‘টিকটক অপু’ওরফে ‘অপু ভাই’সহ ছয়জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে পুলিশ। আদালত চার্জশিট গ্রহণ করে আসামি মো. রনি প্রকাশ সৈয়দ রাকিবুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

চার্জশিটভুক্ত অপর আসামিরা হলেন- মো. শাকিল হোসেন (২৬), মো. শাহাদত হোসেন (৩০), মো. সানি (২২), মো. নাজমুল (২১) ও মো. রনি প্রকাশ সৈয়দ রাকিবুর রহমান (২৫)। গত ১১ অক্টোবর আদালত চার্জশিট গ্রহণ করা হয়।

একইসঙ্গে মামলায় অপর আসামি মুন্না ওরফে লুৎফর রহমান (২২), জমির উদ্দিন (৪৫), মো. সুমন শেখ ওরফে পাপনের (২৭) বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের অব্যাহতির আবেদন করে পুলিশ।

উত্তরা পূর্ব থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক লিয়াকত আলী বুধবার (৩ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করে বলেন, চলতি বছরের ৯ ফেব্রুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা উত্তরা পূর্ব থানার উপ-পরিদর্শক মো. আজিজুর তালুকদার টিকটক অপুসহ ছয়জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। অপরদিকে মুন্না ওরফে লুৎফর রহমানসহ তিনজনের অব্যাহতির আবেদন করেন।

মামলার এজাহারে বলা হয়, ২০২০ সালের ২ আগস্ট মামলার বাদী এসএম মাহবুব আলমের ছেলে মেহেদী হাসান রবিন (৩০) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শ্বশুর বাড়ি রাজধানীর উত্তরা থেকে ফিরছিল। উত্তরা পূর্ব থানাধীন ৬নং সেক্টরস্থ আলাউল এভিনিউয়ের ৫২ নম্বর বাসার সামনে পাকা রাস্তায় পৌঁছালে রবিনের পথরোধ করে টিকটক ভিডিও করতে থাকে। এসময় প্রাইভেটকারে বসে থাকা রবিনসহ তার বন্ধুরা হর্ন বাজালে আসামি সাকিল, শাহাদত, সানি, টিকটক অপু, নাজমুল, রনি, মুন্না ও জমির উদ্দিন ক্ষিপ্ত হয়ে রবিন ও তার বন্ধু আফসানুল কবির, সরকার সজল মাহমুদ ও মুরাদুল হককে প্রাইভেটকার থেকে টেনে রাস্তায় নামান। এরপর ধারালো অস্ত্র, লোহার রড ও ইট দিয়ে মাথায়, ঘাড়ে ও শরীরের বিভিন্ন জায়গায় এলোপাতাড়িভাবে আঘাত করে তাদের জখমসহ রক্তাক্ত করে টিকটকাররা। এসময় আসামিরা ভুক্তভোগীদের কাছে থেকে স্যামসাং ফোন ও নগদ ২১ হাজার টাকা নিয়ে যায় এবং তাদের নানা রকম ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেন।

এ ঘটনার পরদিন ৩ আগস্ট উত্তরা পূর্ব থানায় এস এম মাহবুব আলম বাদী হয়ে মামলা দায়ের করেন। ওইদিনই সন্ধ্যায় উত্তরা এলাকা থেকে সহযোগী নাজমুল হাসানসহ টিকটক স্টার অপুকে গ্রেপ্তার করে উত্তরা পূর্ব থানা পুলিশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

টিকটক অপুসহ ৬ জনের বিরুদ্ধে চার্জশিট

আপডেট টাইম : ১১:০২:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ৩ নভেম্বর ২০২১