ঢাকা ০৭:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

বাড্ডায় গণপিটুনিতে নিহত রেণু হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৪০:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২৫ অক্টোবর ২০২১
  • ২৩৪ বার

হাওর বার্তা ডেস্কঃ ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে তাসলিমা বেগম রেণু হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। মামলার বাদী নিহত রেণুর ভাগনে সৈয়দ নাসির উদ্দিন টিটুসহ তিন জন আদালতে সাক্ষ্য দেন। গতকাল রবিবার ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক ফাতিমা ইমরোজ ক্ষণিকা এই সাক্ষ্যগ্রহণ করেন।

সাক্ষ্য দেওয়া অপর দুজন হলেন—রেণুর আরেক ভাগনে অনিকুর রহমান ও সুরতহাল প্রস্তুতকারী বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা। সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আগামী বছরের ১১ জানুয়ারি-পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য রেখেছেন।

সাক্ষ্যগ্রহণকালে ১৩ আসামি আদালতে হাজির ছিলেন। গত পহেলা এপ্রিল ১৩ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত।

২০১৯ সালের ২০ জুলাই রাজধানীর বাড্ডার একটি স্কুলে সন্তানদের ভর্তির বিষয়ে খোঁজ নিতে গিয়ে ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে নিহত হন তাসলিমা বেগম রেণু। এ ঘটনায় অজ্ঞাত ৫০০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন রেণুর ভাগনে সৈয়দ নাসির উদ্দিন টিটু। গত বছরের ১০ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ১৩ জনের বিরুদ্ধে চার্জশিট ও অপ্রাপ্ত বয়স্ক দুই জনের বিরুদ্ধে দোষীপত্র দাখিল করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

বাড্ডায় গণপিটুনিতে নিহত রেণু হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু

আপডেট টাইম : ০৯:৪০:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২৫ অক্টোবর ২০২১