ঢাকা ১১:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

অষ্টগ্রামে নবনির্মিত ইউপির আওয়ামী লীগ কার্যালয় উদ্বোধন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৩৬:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৩ অক্টোবর ২০২১
  • ২৯৭ বার

হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জ জেলার হাওর উপজেলায় অষ্টগ্রামের পূর্ব অষ্টগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের নবনির্মিত নতুন কার্যালয় উদ্বোধন করেছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক আনুষ্ঠানিকভাবে  কার্যালয়টি উদ্বোধন করেন।

এ উপলক্ষে পূর্ব-অষ্টগ্রাম প্রেসিডেন্ট আবদুল হামিদ চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
পূর্ব-অষ্টগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. কাছেদ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- কিশোরগন্জ-৪ সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক। এতে বিশেষ অতিথি ছিলেন- কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কিশোরগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মো. জিল্লুর রহমান, অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক হায়দারী বাচ্চু, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া ও আলোচনা সভা শেষে এক সাংস্কৃতিক সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন পূর্ব-অষ্টগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম সাদত। প্রসঙ্গত, সম্পূর্ণ ব্যক্তি উদ্যোগে ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সহযোগিতায় প্রায় ২০ লাখ টাকা ব্যয়ে পূর্ব-অষ্টগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়টি নির্মাণ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

অষ্টগ্রামে নবনির্মিত ইউপির আওয়ামী লীগ কার্যালয় উদ্বোধন

আপডেট টাইম : ০৭:৩৬:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৩ অক্টোবর ২০২১