ঢাকা ০৩:৩৯ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

মুন্সীগঞ্জে নৌকার প্রার্থী হয়েছেন বাবা-মা-মেয়ে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:০৭:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২২ অক্টোবর ২০২১
  • ২৬৫ বার

হাওর বার্তা ডেস্কঃ মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় ৩য় ধাপের নির্বাচনে ২টি ইউনিয়নের প্রার্থী একই পরিবারের পিতা, মাতা ও মেয়ে তিন সদস্য আওয়ামী লীগের নৌকা প্রতীকে চেয়ারম্যান পদে নির্বাচন করতে প্রার্থী হয়েছেন।

২টি ইউনিয়ন থেকে প্রেরিত তালিকায় তাদের নাম ১ নম্বরে রয়েছে বলে জানা গেছে। প্রার্থীরা হলেন- উপজেলার সোনারং গ্রামের বাসিন্দা পিতা শেখ মোহাম্মদ হোসেন লিটন, মাতা এমিলি পারভিন ও মেয়ে মোসা. ফারজানা হোসেন লিজা।

উপজেলা সদর সোনারং-টঙ্গীবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে মা সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এমিলি পারভিন ও বাবা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শেখ মোহাম্মদ হোসেন লিটন প্রার্থী হয়েছেন। ইউনিয়ন ও উপজেলা আওয়ামী লীগ কর্তৃক বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির দপ্তরে প্রেরিত প্রার্থী তালিকায় ১১ জনের মধ্যে ১ নম্বরে রয়েছেন মা এমিলি পারভিন।

অপরদিকে উপজেলার ধীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছেন মেয়ে মোসা. ফারজানা হোসেন লিজা। তিনিও ধীপুর ইউনিয়ন ও টঙ্গীবাড়ী উপজেলা আওয়ামী লীগ কর্তৃক কেন্দ্রে প্রেরিত তালিকায় ১০ জনের মধ্যে রয়েছেন ১ নম্বর তালিকায়। লিজা ধীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদ্যঘোষিত তালিকায় সহ-সভাপতি।

একই পরিবারের তিন সদস্য তাদের নাম আবার দুটি ইউনিয়নের ১ নম্বর তালিকায় থাকায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে তারা এখন আলোচিত প্রার্থী। ৩ প্রার্থীর মধ্যে মা এমিলি পারভিন উপজেলার নারী নেত্রী। তিনি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন। মাঠের রাজনীতির সঙ্গে তিনি ওতপ্রোতভাবে জড়িত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

মুন্সীগঞ্জে নৌকার প্রার্থী হয়েছেন বাবা-মা-মেয়ে

আপডেট টাইম : ০৯:০৭:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২২ অক্টোবর ২০২১