ঢাকা ০৪:১৬ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

তৃতীয় ধাপের ইউপি নির্বাচন আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু আজ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৬:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১৬ অক্টোবর ২০২১
  • ২৫৮ বার

হাওর বার্তা ডেস্কঃ তৃতীয় ধাপের এক হাজার সাতটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে আগ্রহী প্রার্থীদের দলীয় মনোনয়নের আবেদন ফরম সংগ্রহের আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ। শনিবার সকাল সাড়ে ১০টা থেকে দলীয় সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এই ফরম বিক্রি শুরু হবে। প্রতিদিন বিকাল ৫টা পর্যন্ত ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে। চলবে ২০ অক্টোবর পর্যন্ত। একই সঙ্গে এই সময়ে নির্বাচন কমিশন ঘোষিত নয়টি পৌরসভা নির্বাচনে মেয়র পদে ফরম বিক্রি করবে দলটি।

শুক্রবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সংশ্লিষ্ট নির্বাচনে মনোনয়নপ্রত্যাশীদের যথাযথ স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে এবং কোনো ধরনের লোকসমাগম ছাড়া প্রার্থী নিজে অথবা প্রার্থীর একজন যোগ্য প্রতিনিধির মাধ্যমে আবেদন ফরম সংগ্রহ ও জমা প্রদান করতে হবে। আবেদন ফরম সংগ্রহের সময় অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে।

উল্লেখ্য, নির্বাচন কমিশন লক্ষ্মীপুর জেলার লক্ষ্মীপুর, পাবনা জেলার বেড়া, নোয়াখালী জেলার সেনবাগ, রংপুর জেলার পীরগঞ্জ, পটুয়াখালী জেলার গলাচিপা, টাঙ্গাইল জেলার ঘাটাইল, মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল, গাজীপুর জেলার কালিয়াকৈর, নীলফামারী জেলার নীলফামারী-মোট নয়টি পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। একই সঙ্গে নির্বাচন কমিশন তৃতীয় ধাপে সারা দেশে ১০০৭টি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

তৃতীয় ধাপের ইউপি নির্বাচন আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু আজ

আপডেট টাইম : ১০:১৬:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১৬ অক্টোবর ২০২১