ঢাকা ০৮:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ সাড়ে ৩ কেজি ওজনের দুই ইলিশ ১৫ হাজার টাকায় বিক্রি মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কঠোর আইন হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী থমকে আছে উন্নয়ন প্রকল্প ও তদারকি, মন্ত্রণালয়ে ঘুরছেন এমপিরা কেন শিশুদের ঘ্রাণবিষয়ক শিক্ষা দিতে বললেন এই বিশেষজ্ঞ নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত বাড়ল বেতন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনগণই বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান নরওয়ের রাজার মৃত্যুতে বাংলাদেশের পক্ষে শোকবইয়ে স্বাক্ষর স্থানীয় সরকার মন্ত্রীর যশোরে নিষিদ্ধ আ. লীগের প্রতিমন্ত্রী ও এমপিসহ ১১৩ জনের নামে মামলা হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

দাঁত তোলানোর সময় যা যা মনে রাখা জরুরি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৭:১২ পূর্বাহ্ন, শনিবার, ৯ অক্টোবর ২০২১
  • ২৩৮ বার

হাওর বার্তা ডেস্কঃ দাঁত নিয়ে সমস্যায় ভুগেন না এমন মানুষ কমই আছে। ছোট থেকে বড় সবাই দাঁতের কোনো না কোনো সমস্যায় ভুগে থাকেন। অনেক সময় দাঁত তুলে ফেলারও দরকার হয়ে পড়ে। দাঁতে ফুটো হয়ে যাওয়া, মাড়ির সংক্রমণ, দাঁতের গোড়ায় প্রদাহ- নানা কারণে দাঁত তুলে ফেলতে হয়।

তবে দাঁত তোলানো মোটেই সহজ কাজ নয়। এই সময়ে কয়েকটি নিয়ম মেনে চলতে হয়। না হলে সমস্যা হতে পারে। চলুন তবে জেনে নেয়া যাক দাঁত তোলানোর সময়ে কী কী মনে রাখা জরুরি-

দাঁত তুলে দেওয়ার পরে চিকিৎসকরা সেখানে তুলা দিয়ে দেন। সেই তুলা কমপক্ষে এক ঘণ্টা চেপে রেখে দিতে হবে।

তুলা ফেলে দেওয়ার পরে আইসক্রিম জাতীয় ঠাণ্ডা কোনো খাবার বার বার খান। অন্তত ২৪ ঘণ্টা শক্ত কোনো খাবার না খাওয়াই ভালো।

দাঁত তোলানোর পরে অন্তত ২৪ ঘণ্টা ভারী কাজ থেকে দূরে থাকুন।

২৪ ঘণ্টা পরে বার তিনেক হালকা গরম জলে লবণ মিশিয়ে কুলকুচি করে নিন।

দাঁত তোলানোর পরে খুব গরম খাবার খাবেন না। গরম খাবার ব্যথা বাড়িয়ে দিতে পারে।

আগামী কয়েক দিন মদ্যপান এবং ধূমপান থেকে দূরে থাকুন। না হলে ক্ষত সারতে আরো সময় নেবে।

মাড়ির ক্ষত শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত নরম খাবার খান। বেশি পরিমাণে জল খান। স্ট্র দিয়ে কোনো পানীয় পান করবেন না। তাতে মাড়ি থেকে রক্তপাত হতে পারে।

এগুলো সবই সাধারণ কয়েকটি নিয়ম। তবে দাঁত তোলানোর পরে কোন কোন নিয়ম মেনে চলতেই হবে, তা চিকিৎসকই জানিয়ে দেবেন। এই নিয়মগুলোর পাশাপাশি চিকিৎসকের পরামর্শও মেনে চলতে হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ

দাঁত তোলানোর সময় যা যা মনে রাখা জরুরি

আপডেট টাইম : ১১:১৭:১২ পূর্বাহ্ন, শনিবার, ৯ অক্টোবর ২০২১