ঢাকা ০৪:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

অঙ্কুর গজানো আলু খেলে মৃত্যু পর্যন্ত হতে পারে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৬:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ অক্টোবর ২০২১
  • ২৭৪ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রায় প্রতিদিনের রান্নায় আলু ব্যবহার করা হয়ে থাকে। কারণ আলু অনেকেরই পছন্দের খাবার। তাইতো বার বার কেনার ঝামেলা এড়াতে অনেকেই একসঙ্গে অনেকদিনের জন্য আলু কিনে জমিয়ে রাখেন। দেখা যায়, বাড়িতে অনেক দিন আলু জমিয়ে রেখে দিলে তার গায়ে অঙ্কুর গজাতে শুরু করে। অনেকেই এই অঙ্কুর ফেলে দিয়ে আলু খেয়ে ফেলেন। কিন্তু এই অঙ্কুর গজানো আলু কি খাওয়া উচিত? কী বলছে বিজ্ঞান?

জীববিজ্ঞানীরা বলছেন, আলু গাছ চেষ্টা করে, যাতে কোনো পোকা বা জীবাণু আলুর ক্ষতি করতে না পারে। তাই গাছ নিজেই এতে সোলানাইন নামক বিষ তৈরি করে। যদিও আমরা যে অবস্থায় আলু খাই, তখনো পর্যন্ত এই সোলানাইন তৈরি হতে শুরু করে না। তাই কোনো ক্ষতি হয় না। কিন্তু যখনই এতে অঙ্কুর গজাতে শুরু করে, সঙ্গে সঙ্গে তৈরি হতে থাকে এই বিষ।

অনেকে আলুর অঙ্কুর কেটে ফেলে দিয়ে বাকিটা রান্না করেন। এটিও নিরাপদ নয়। কারণ সোলানাইন শুধু মাত্র অঙ্কুরে তৈরি হয় না, গোটা আলুতেই তৈরি হয়। ফলে বাকি আলু পেটে গেলেও শরীরে বিষক্রিয়া হতে পারে।।

কী হতে পারে এই অঙ্কুর গজানো আলু খেলে?

এই আলুতে থাকা সোলানাইন অল্প পরিমাণে শরীরে গেলে বিশেষ সমস্যা হয় না। বড় জোর পেটে অল্প গণ্ডগোল হতে পারে। কিন্তু বেশি পরিমাণে গেলে তা আন্ত্রিকের আশঙ্কা বাড়িয়ে দেয়। অনেকের মাথাব্যথা শুরু হয়। বিপুল পরিমাণে গেলে কেউ কোমায় চলে যেতে পারেন। এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। দীর্ঘ দিন ধরে শরীরে সোলানাইন গেলে স্নায়ুর ক্ষতি হতে পারে। আপাত ভাবে নিরীহ আলুই হয়ে উঠতে পারে বিপজ্জনক।

তবে আলুর মধ্যে এই সোলানাইন উৎপাদন ঠেকিয়ে রাখা যায়। এ জন্য অন্ধকার এবং ঠাণ্ডা জায়গায় আলু সংরক্ষণ করতে হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

অঙ্কুর গজানো আলু খেলে মৃত্যু পর্যন্ত হতে পারে

আপডেট টাইম : ১১:০৬:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ অক্টোবর ২০২১